কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রী বেড়ে গেল, এখনই শীত থেকে মুক্তি পাচ্ছে না শহরবাসী
বাংলার জনরব ডেস্ক : কলকাতা শহরের তাপমাত্রা এক ধাক্কায় ৪ ডিগ্রী বেড়ে গেল। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারদ চড়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছে স্বাভাবিকের চেয়েও উপরে। যদিও আলিপুর আবহাওয়া দফতর বলছে, এখনই শীতের হাত থেকে নিস্তার নেই। রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১.২ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি (স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম)। গত মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল। তার পর থেকে ধারাবাহিক ভাবে তাপমাত্রা থেকেছে স্বাভাবিকের চেয়ে নীচে। শনিবার কলকাতার পারদ নেমেছিল…
আরও পড়ুন