জেলা 

হুগলীর বন্দিপুরে বসন্ত উৎসব

শেয়ার করুন

হুগলীর বন্দিপুরের কুশাঙ্কুর এবছর বসন্ত উৎসবের আয়োজন করেছিল ১৫ মার্চ ২০২৬ নালিকুল ১৬ নং রেলগেটের কাছে “ইন্দুমতি ভিলার” উঠোনে, মাননীয় বিশ্বনাথ ধাড়া মাননীয়া প্রতিমা ধাড়া অরিত্র ধাড়া সহ, ধাড়া পরিবারের আন্তরিক সহযোগিতায় ও উপস্থিতিে। উপস্থিত বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রী ও অভিভাবক শুভাকাঙ্ক্ষী আমন্ত্রিত শিল্পী সহ স্থানীয় মানুষজনদের নিয়ে বেশকিছুটা পথ নাচে গানে র‍্যালির মধ্যদিয়ে শুভসূচনা হয় অনুষ্ঠানের।

বেশ কিছু ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় সংস্কৃতিমনস্কদের উপস্থিতিতে কথায় কবিতায় গানে নাচে “মনের ফাগুন রঙের আগুন” শীর্ষক বসন্তের দিনের আড্ডা মুখরিত হয়ে ওঠে। মঞ্চে উপবিষ্ট বিশ্বনাথ ধাড়া অমল কুমার সাঁতরা বরুণ চক্রবর্তীর মূল্যবান কথায় সমৃদ্ধ হয় কুশাঙ্কুর পরিবার। সমগ্র অনুষ্ঠানটি কথার মালায় বেঁধে রাখেন রণিতা মল্লিক ও শংকর আচার্য।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ