অন্যান্য 

Madhyamik Exam 2026 : ইতিহাস পরীক্ষায় কী কী আসতে পারে! শেষ মুহূর্তে সাজেশন/ অর্পণ বন্দ্যোপাধ্যায়

অর্পণ বন্দ্যোপাধ্যায় : দেখতে দেখতে এ বছরের মাধ্যমিক পরীক্ষা প্রায় চলে আসলো বললেই চলে, এই সময়টা তোমরা বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার জন্য বিশেষ ভাবে প্রস্তুতি নিচ্ছ। সেই প্রস্তুতি নেওয়ার ফাঁকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার বলে আমি মনে করি, যেমন ঘড়ি ধরে উত্তর লেখার অভ্যাস, একটি ডায়েরিতে বিষয়ভিত্তিক অবজেক্টিভ গুলো লিখে নেবে যাতে ফাইনাল পরীক্ষার সময় তোমাদের অসুবিধা না হয়। অধ্যায় ভিত্তিক সাজেশন করে যেমন প্রশ্নউত্তর পড়বে, ঠিক তেমনইভাবেই অধ্যায় গুলো ভালো ভাবে রিডিং পড়ে নেবে যাতে অধ্যায়ের ভেতর থেকে কোন খুঁটিয়ে প্রশ্ন আসলে তোমাদের অসুবিধা না হয় এবং তোমরা…

আরও পড়ুন
কলকাতা 

শামির পর প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাকে এসআইআর শুনানির নোটিশ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এ শুনানির ডাক পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা বাংলা দলের বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্ল। এর আগে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ শামিকে এসআইআরের নোটিস পাঠিয়েছিল কমিশন। গত ৭ জানুয়ারি হাজিরার জন্য নোটিস পাঠানো হয় শুক্লকে। খেলা থাকার কারণে শুনানিতে হাজিরা দিতে পারেননি বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রী। লক্ষ্মী জানিয়েছেন, এসআইআরের শুনানির জন্য গত ৭ জানুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু বিজয় হজারে ট্রফিতে দলের কোচিংয়ে ব্যস্ত থাকার কারণে তিনি হাজিরা দিতে যেতে পারেননি। তিনি বাংলা দলের কোচ হিসাবে টুর্নামেন্টে ছিলেন। ওই টুর্নামেন্ট থেকে…

আরও পড়ুন
দেশ 

হিন্দি চাপানোর চেষ্টা করা হলে মুম্বাই থেকে ছুড়ে ফেলে দেওয়া হবে হুঁশিয়ারি রাজ ঠাকরের

মুম্বইয়ে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে ছুড়ে ফেলে দেওয়া হবে। রবিবার এই ভাষাতেই বিহার এবং উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিকদের হুঁশিয়ারি দিলেন রাজ ঠাকরে। প্রয়াত বালাসাহেব ঠাকরের ভাইপো তথা মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রধান বলেন, “আমি হিন্দিকে ঘৃণা করি না। কিন্তু আপনি যদি এটা চাপানোর চেষ্টা করেন, তা হলে আপনাকে ছুড়ে ফেলব।” আগামী ১৫ ফেব্রুয়ারি দেশের বৃহত্তম (জনসংখ্যার নিরিখে) এবং ধনীতম পুরসভা বৃহন্মুম্বই পুরনিগমে নির্বাচন। দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বিতা ভুলে এই ভোটে জোট বেঁধে লড়ছেন রাজ এবং তাঁর তুতো ভাই তথা শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই দুই ভাই জানিয়েছেন, তাঁরা ক্ষমতায় এলে…

আরও পড়ুন
কলকাতা 

তল্লাশি চলাকালীন সময়ে জোর করে ঢুকে বাধা দান মুখ্যমন্ত্রী ও ডিজির বিরুদ্ধে মামলা ইডির

আইপ্যাক-কাণ্ডে সোমবার রাজ্যের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করেছে ইডি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে জোর করে ভিতরে ঢুকে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। পাল্টা ইডির বিরুদ্ধে আরও এক বার রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল। শীর্ষ আদালতের কাছে জমা দেওয়া লিখিত বক্তব্যে ইডি জানিয়েছে, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চলার সময় জোর করে ভিতরে ঢোকেন মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) মনোজ বর্মা এব‌ং বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ভিতরে জোর করে প্রবেশ করে। তদন্তকারীদের ভয় দেখানো, আটকে রাখা, গুরুত্বপূর্ণ…

আরও পড়ুন
জেলা 

আল আমীন শামসুন একাডেমির শিক্ষক প্রশিক্ষণ শিবির 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শ্রেণিকক্ষে কেবল পাঠদানই নয়, বরং শিশুদের মনস্তত্ত্ব বুঝে তাদের আগামীর উপযোগী করে গড়ে তোলাই বর্তমান সময়ের প্রধান চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই ১০ জানুয়ারি শনিবার সাঁতরাগাছি আল-আমীন শামসুন একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল এক উচ্চপর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ শিবির। বিশিষ্ট শিক্ষাবিদ সরিফুল হোসেন সরদারের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্তের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এদিনের শিবিরের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর প্রাক্তন পরামর্শদাতা ও প্রখ্যাত শিক্ষা উপদেষ্টা মেচবাহার সেখ। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্কের মধ্যে বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে হবে।” আধুনিক শিক্ষা উপকরণের ব্যবহার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ট্রাম্পের হুমকির পর ইরানের স্পিকারের হুঁশিয়ারি: আমেরিকা, ইসরায়েল আমাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে

বাংলার জনরব ডেস্ক : ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী, যদি ওয়াশিংটন ইরানের উপর সামরিক হামলা চালায়, তাহলে উভয় দেশই “বৈধ লক্ষ্যবস্তু” হয়ে উঠবে। ইরান ইন্টারন্যাশনালের বরাত দিয়ে গালিবাফ বলেন, “মার্কিন সামরিক আক্রমণের ক্ষেত্রে, ইসরায়েল এবং মার্কিন সামরিক ও জাহাজ চলাচল কেন্দ্র উভয়ই আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।” ইরান ইন্টারন্যাশনালের মতে, গালিবাফ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে ইসরায়েল, মার্কিন সামরিক ও জাহাজ স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করা হবে। অ্যাসোসিয়েটেড প্রেসও এই সতর্কীকরণের খবর জানিয়েছে, উল্লেখ করে যে এটি…

আরও পড়ুন
কলকাতা 

২০০২ এর ভোটার তালিকায় নাম আছে অথচ ম্যাপিং হয়নি! তাদের নিয়ে নয়া নির্দেশ কমিশনের

বুথস্তরের আধিকারিক বা বিএলও-দের নতুন দায়িত্ব দিল নির্বাচন কমিশন। ২০০২ সালের ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর)-এর তালিকায় নাম থাকার পরেও তার সঙ্গে যাঁদের কোনও কারণে ম্যাপিং হয়নি, তাঁদের তথ্য সংগ্রহ করে আপলোড করতে হবে। আপলোড করার পাশাপাশি ‘সার্টিফাই’ও করতে হবে। ২০০২ সালে এসআইআরের তালিকায় যে ভোটারদের নাম রয়েছে, তাঁদের অনেককে শুনানির জন্য ডাকা হয়েছে। প্রযুক্তিগত ত্রুটির কারণে ম্যাপিংয়ে আসছে না। কমিশন জানিয়েছে তাঁদের শুনানিতে যাওয়ার প্রয়োজন নেই। বিএলও বাড়িতে গিয়ে যাচাই করবেন। সেই তথ্য এ বার বিএলও-দের নতুন করে আপলোড করতে হবে। পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর…

আরও পড়ুন
কলকাতা 

ভয়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধের ১০ বছর পূর্তি উদযাপন করল ওমেন ইন্ডিয়া মুভমেন্ট

বিশেষ প্রতিনিধি : ওমেন ইন্ডিয়া মুভমেন্টের ১০ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকভাবে WIM-এর পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হলো ১০ জানুয়ারি ২০২৬, শনিবার। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে সংগঠনের এক দশকের অবিরাম সংগ্রাম, নারী অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে অবিচল অঙ্গীকারকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও উদ্‌যাপন করা হয়। এই ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে উত্তর মুর্শিদাবাদের লালগোলা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমেন ইন্ডিয়া মুভমেন্টের রাজ্য সভাপতি আলিয়া পারভিন। তিনি তাঁর বক্তব্যে WIM-এর প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত পথচলার ইতিহাস তুলে ধরেন এবং সমাজের প্রান্তিক ও নিপীড়িত নারীদের অধিকার রক্ষায়…

আরও পড়ুন
কলকাতা 

সিআইও ফিউচারস্কেপ ২০২৬ : AI-এর নেতৃত্বেই উন্নততর তথ্যপ্রযুক্তি শিল্প

স্মৃতি সামন্ত, কলকাতা : তথ্যপ্রযুক্তি শিল্পকে আরো উন্নততর পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য কলকাতায় শুরু হয়েছে বিশেষ কর্মশালা। পৃথিবীতে প্রযুক্তির দ্রুত প্রসার ঘটছে। সারা ভারতে তথ্যপ্রযুক্তি শিল্পকে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই এই শিল্পকে শক্তিশালী করতে ২০০৮ সালে প্রতিষ্ঠিত সিআইও অ্যাসোসিয়েশন। দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের তাবড় তথ্য আধিকারিকদের নিয়ে একটি অ-লাভজনক সংস্থা গঠিত হয়। শনিবার কলকাতার নিউটাউনের তাজ সিটি সেন্টারে সিআইও ফিউচারস্কোপ ২০২৬-এর কলকাতা চ্যাপ্টারের ৭ম বার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হবে। ভারতের ১৮০ জনেরও বেশি সিআইও এবং সিনিয়র ডিজিটাল নেতারা এই কলকাতা চ্যাপ্টারে একত্রিত হবেন। শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সিআইও ফিউচারস্কোপ ২০২৬-এর…

আরও পড়ুন
কলকাতা 

লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

মোল্লা জসিমউদ্দিন : গত শুক্রবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যের লোকায়ুক্ত হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তকে শপথ বাক্য পাঠ করান।কলকাতার লোক ভবনের সরদার প্যাটেল একতা হলে শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের সচিব, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিক, বিচারপতি ও বিশিষ্ট আমন্ত্রিত অতিথিরা। লোকভবন সূত্রে জানানো হয়েছে, সংবিধান অনুযায়ী লোকায়ুক্ত পদে দায়িত্ব গ্রহণের পর বিচারপতি সামন্ত রাজ্যে আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। কর্মজীবন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত ১৯৮৭ সাল থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিভিল জজ (সিনিয়র ডিভিশন), জেলা ও দায়রা বিচারক…

আরও পড়ুন