আব্দুল মাতিন তৃনমূলে যোগ দিলেন
বিশেষ প্রতিনিধি : বসিরহাট এলাকার জনপ্রিয় মাওলানা সুন্নাতুল জামাতের নেতা মাওলানা আব্দুল মাতিন মঙ্গলবার 17 ই মার্চ তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন বলে জানা গেছে। এই জনপ্রিয় মাওলানা কেন তৃণমূলে যোগ দিলেন তা এখনো স্পষ্ট হয়নি। তবে আব্দুল মাতিন তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার ফলে বসিরহাট এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
শুধু তাই নয় নওশাদ সিদ্দিকীর আইএসএফ দল যেভাবে এই রাজ্যের দক্ষিণবঙ্গে মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন তারই বিকল্প হিসাবে আব্দুল মাতিনকে তৃণমূল কংগ্রেসে নেওয়া হলো বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে তিনি হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেসের প্রতীকে প্রার্থী হতে পারেন।

দেখার বিষয় এই যে দীর্ঘদিন ধরে এই প্রবীণ মাওলানা সংখ্যালঘুদের নানা অভাব অভিযোগ নিয়ে কাজ করে আসছেন। শাসক দলে যোগ দেওয়ার পর তিনি আর কতটা কাজ করতে পারেন মানুষের জন্য সেদিকেই তাকিয়ে থাকবে বাংলার সাধারণ মানুষ।

