কলকাতা 

কমিশনের কোপে ১২ এসপি, চার এডিজি এবং ডিসি সেন্ট্রাল! বদলে কারা এলেন?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন ঘোষণার দিন থেকেই একের পর এক বদলি প্রক্রিয়া কমিশন করে চলেছে। দুইবার মধ্যরাতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব কে বদল থেকে শুরু করে সোমবার সকালে রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ কর্তাকে ছড়িয়ে দেওয়া হয়। আবার মঙ্গলবার 12 জেলার এসপি বদল করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল কে বদল করা হয়েছে চার পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার কে বদল করা হয়েছে ডিজি র‍্যাংকের এক অফিসার কে বদলি করা হয়েছে আইজি রাঙ্কের এক অফিসার কে বদলি করা হয়েছে।

কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ জায়গার পুলিশ সুপারকে বদল করা হয়েছে। বদল করা হয়েছে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে।তাৎপর্যপূর্ণভাবে এই বদলের তালিকাতেই রয়েছেন কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাওকে। তিনি ২০১৫ সালের আইপিএস বলে জানা যাচ্ছে।

বারসত পুলিশ জেলার পুলিশ সুপার করা হয়েছে পুস্পাকে। তিনি ২০১২ সালের আইপিএস। কোচবিহারের এসপি হিসাবে দায়িত্ব দেওয়া হল জসপ্রীত সিংকে। তিনি আইপিএস ২০১৬ সালের ব্যাচ। বীরভূমের পুলিশ সুপার করা হয়েছে সূর্যপ্রতাপ যাদবকে। তিনি আইপিএস ২০১১ সালের ব্যাচ। ইসলামপুরের পুলিশ সুপার করা হল রাকেশ সিংকে। হুগলি রুরালের নয়া পুলিশ সুপার হচ্ছেন কুমার সানি রাজ। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার ইশানি পাল। ইনি ২০১৩ সালের আইপিএস। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার হচ্ছেন সচিন। তিনি ২০১৩ সালের আইপিএস। বসিরহাটের পুলিশ সুপার হচ্ছেন ২০১৭ সালের আইপিএস অলকানন্দ ভাওয়াল, মালদহে অনুপম সিং, পূর্ব মেদিনীপুর অংশুমান সাহা, জঙ্গিপুর সুরেন্দর সিং এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হচ্ছেন পাপিয়া সুলতানা।

এছাড়াও চন্দননগর, হাওড়া, বারাকপুর এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারটেও বদল আনা হয়েছে। এছাড়াও উত্তর এবং দক্ষিণবঙ্গের এডিজি এবং আইজি পদেও এদিন রদবদল করেছে নির্বাচন কমিশন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ