জেলা 

প্রয়াতঃ বিশিষ্ট কবি-শিক্ষক  গোবিন্দ পান্তি 

শেয়ার করুন

নিজস্ব সংবাদাতা : প্রয়াতঃ হলেন বর্ষীয়ান কবি, সমাজসংগঠক ও বিশিষ্ট শিক্ষক গোবিন্দ পান্তি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১৬ মার্চ গভীর রাতে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে

বশিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বিস্তীর্ণ এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

Advertisement

বামভাবধারার একনিষ্ঠ সংগঠক ও কবি গোবিন্দ পান্তি ছিলেন সমাজের সর্বস্তরের মানুষের কাছে প্রণম্য। কবির প্রয়াণ সংবাদ শুনে বিশিষ্ট মানুষেরা একে একে তাঁর স্বরূপনগরের বাসগৃহে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সন্তোষ গায়েন, সফিকুল সরদার, আনছার সরদার, সরবত আলি মন্ডল, সফিকুল ইসলাম, নিরাপদ সরদার, জায়েদ আলি প্রমুখ আরও বহু গুণীজন উপস্থিত হন।

কবি-শিক্ষক গোবিন্দ পান্তির মৃত্যুর খবরে তাঁর মরদেহে মাল্য অর্পণ করে শোক ও সমবেদনা জানান

শিক্ষক ছাত্র ছাত্রী অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী। উপস্থিত হন সহ প্রধান শিক্ষক মশারফ হোসেন, সভাপতি ইউনুস হোসেন, মিয়ারাজ মন্ডলসহ আরও অনেকেই তাঁর গুণকীর্তন করেন। প্রয়াতঃ কবি শিক্ষক মৃত্যুকালে তাঁর স্ত্রী পুত্র কন্যা ও নাতিনাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আলোর সন্ধানে পত্রিকাগোষ্ঠীর পক্ষে সম্মান জানান অপূর্ব মন্ডল, মাকবুর রহমান আনারুল হক, জয়দেব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন বলে তাঁর পরিবারের পক্ষে জানানো হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ