মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের পর রাজ্যের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, নয়া দায়িত্বে কারা এলেন?
বাংলার জনরব ডেস্ক : নির্বাচন ঘোষণায় ২৪ ঘন্টা এখনো হয়নি এর মধ্যেই গতকাল রাতেই রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব পদে বদল করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার সকালে রাজ্য পুলিশের দিদি কলকাতা পুলিশ কমিশনারকেও বদলি করে দিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজিপি ছিলেন পীযূষ পান্ডে তার জায়গায় নতুন দায়িত্ব নিচ্ছেন প্রবীণ আইপিএস সিদ্ধিনাথ গুপ্ত। ভালো পুলিশ অফিসার হিসেবে পরিচিত 1992 ব্যাচের আইপিএস তিনি। যদিও ৩০ শে এপ্রিল সিদ্ধিনাথ গুপ্ত অবসর গ্রহণ করবেন। এ ছাড়া, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে সুপ্রতিম সরকারকে সরিয়ে নিয়োগ করা হয়েছে আইপিএস অফিসার অজয় নন্দকে। আইপিএস অজয় কুমার নন্দ যথেষ্ট দক্ষ অফিসার কিন্তু কলকাতা পুলিশে তিনি এখনো পর্যন্ত সেভাবে সাফল্য দেখিয়েছেন বলে জানা যায়নি। কিন্তু তিনি একজন সৎ দক্ষ যজ্ঞ অফিসার হিসাবে পশ্চিমবাংলায় পরিচিত।
রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) এবং ডিজি (কারা) পদেও পরিবর্তন করা হয়েছে। এডিজি পদে ছিলেন বিনীত গোয়েল। তাঁকে সরিয়ে নতুন এডিজি ও আইজিপি (আইনশৃঙ্খলা) করা হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। তিনি ১৯৯৫ ব্যাচের আইপিএস। ডিজি (কারা) পদে নিয়োগ করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। তিনি ১৯৯১ ব্যাচের আইপিএস। রবিবার রাতে রাজ্যের মুখ্যসচিব পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেয় কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় দুষ্মন্ত নারিওয়ালাকে। সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। তার পর সোমবার সকালে আরও রদবদলের ঘোষণা করা হল।


