আন্তর্জাতিক দেশ 

অপারেশন সিঁদুর নিয়ে মূল প্রশ্নটা করেই ফেললেন শশী থারুরের পুত্র! প্রশ্নটা ছিল কঠিন, উত্তর কী দিলেন কংগ্রেসের সাংসদ?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অপারেশন সিঁদুর নিয়ে বিশ্ববাসীকে বোঝাতে আমাদের দেশের বেশ কয়েকজন সাংসদ এবং প্রাক্তন বিদেশ সচিব পর্যায়ের অফিসার বিশ্বের ৩৩ টা দেশ সফর করছেন। আর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন সরকারি আধিকারিকদের ভারতবর্ষের অবস্থান সম্পর্কে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ তুলে ধরেছেন এই কংগ্রেসই সাংসদ। এরই মাঝে সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় দলের প্রতিনিধি হিসেবে শশী থারুর।

সাংবাদিক সম্মেলন চলাকালীন সময়ে হঠাতই এক যুবক ওঠে প্রশ্ন করতে ওঠেন। আর তাকে দেখেই কংগ্রেসের এই সাংসদ বলে ওঠেন তিনি আমার পুত্র। একে প্রশ্ন করতে দেবেন না। তখন ওই তরুণ উঠে দাঁড়িয়ে বলেন আমি একজন সাংবাদিক হিসাবে আপনাকে প্রশ্ন করতে উঠেছে। তিনি বলেন ওয়াশিংটন পোস্ট নামে এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে তিনি এখানে এসেছেন এবং সেই সংবাদ মাধ্যমের একজন সাংবাদিক হিসাবে প্রশ্ন করছেন।

Advertisement

কংগ্রেস সাংসদের পুত্র ঈশান থারুরের এই কথাই খানিকটা বিব্রত বোধ করেন শশী থারুর।

সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে,বৃহস্পতিবার নিউ ইয়র্কে একটি সাংবাদিক বৈঠকে শশীর ছেলে ঈশান থারুরও উপস্থিত ছিলেন। আসলে ঈশান পেশায় সাংবাদিক। ওয়াশিংটন পোস্টে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সাংবাদিকতা করেন তিনি। সাংবাদিক সম্মেলনের মধ্যেই নিজের সংস্থার হয়ে শশীর সামনে প্রশ্ন করার জন্য উঠে দাঁড়ান ঈশান। আচমকা ছেলেকে দেখে খানিকটা অপ্রস্তুত অবস্থায় পড়ে যান কংগ্রেস সাংসদ। তারপর মৃদু হেসে তিনি বলেন, “ওকে প্রশ্ন করতে দেওয়া উচিত নয়। ও আমার ছেলে।” তাতে দৃপ্তকণ্ঠে ঈশান বলেন, “আমি ওয়াশিংটন পোস্ট থেকে ঈশান থারুর বলছি।” অর্থাৎ তিনি বুঝিয়ে দেন, শশী থারুরের ছেলের পরিচয়ে ওই সাংবাদিক সম্মেলনে তিনি যাননি। তিনি গিয়েছেন নিজের সাংবাদিক পরিচয়ে। এবং সাংবাদিক হিসাবেই প্রশ্ন করছেন।

ঈশান জানতে চান, ভারতের প্রতিনিধি দল যে বিভিন্ন দেশে যাচ্ছে, কোনও দেশ কি পহেলগাঁও হামলায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণ তাঁদের কাছে চেয়েছে। বাবা তথা ভারতীয় সাংসদদের প্রতিনিধিদলের নেতার উদ্দেশে ঈশানের প্রশ্ন, “আপনার সরকারের কাছে কি কোনও দেশ প্রমাণ চেয়েছে। চাইলে আপনারা কী ধরনের প্রমাণ তুলে দেবেন?” এবার নিজেকে সামলে নিয়ে ঈশানের প্রশ্নের উত্তর দেন শশীও। তবে উত্তর দেওয়ার আগে এটাও স্পষ্ট করে দেন, ঈশান যে এখানে এসে এভাবে তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করাবে সেটা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। তবে এই প্রশ্নটি পেয়ে তিনি খুশি।

পরে ঈশানের প্রশ্নের জবাবে শশী বলেন, “কেউ আমাদের কাছে প্রমাণ চাইনি। কারণ কারও মনে কোনও সংশয়ই ছিল না। তবে এর আগে দু’এক জায়গায় সংবাদমাধ্যম এই ধরনের প্রশ্ন তুলেছে। আমি স্পষ্ট করে দিতে চাই, আমাদের কাছে প্রমাণ না থাকলে আমরা এই ধরনের অভিযান করতাম না।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ