জেলা 

ল’ বোর্ডের নয়া সদস্য কামরুজ্জামানকে সংবর্ধনা জানালেন ফুরফুরার ইমরান উদ্দিন সিদ্দিকী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের সদস্য মনোনীত হওয়ায় মাওলানা কামরুজ্জামানকে সংবর্ধনা জানালেন জমিয়েতে ওলামা বাংলার সভাপতি ফুরফুরা শরীফের পীর হযরত মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী।

এদিন রাজারহাটের রাইগাছিতে এক অনুষ্ঠানে জমিয়তের সভাপতি মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী বলেন মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা থেকে মাওলানা কামরুজ্জামানকে সদস্য মনোনীত করায় আমরা খুশি। তিনি বলেন মাওলানা কামরুজ্জামান রাজ্যের সমস্ত মুসলিম সংগঠনকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তা প্রশংসনীয়। তাই একাধিকবার সেই প্রচেষ্টাকে সমর্থন করেছেন এবং কামরুজ্জামানের ডাকে কলকাতার সমাবেশে যোগ দিয়েছেন বলে তিনি জানান।

মাওলানা ইমরান উদ্দিন সিদ্দিকী বলেন জমিয়েত ওলামা বাংলা একশত বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি বলেন কামরুজ্জামান ভাইয়ের প্রতি আমার আব্বাজান মরহুম পীর আল্লামা সাইফুদ্দীন সিদ্দিকী সাহেবেরও নেক দোয়া ছিল।

এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী হাসান আলী, শিক্ষক আলি আকবর, ইনজামামুল হক, মাওলানা গিয়াস উদ্দিন, শেখ রাহানাতুল্লাহ প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ