পুত্রকে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল স্ত্রী, গ্রেফতার ২
বিশেষ প্রতিনিধি : পুত্রকে সঙ্গে নিয়ে স্বামীকে পিটিয়ে খুন করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা থানায় এলাকায় কল্যাণী এক্সপ্রেস এর পাশে। গত মঙ্গলবার নাকি ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয় বৃহস্পতিবার বাড়ি থেকে উদ্ধার হয় দেহ। মৃত ব্যক্তির নাম সুরজ আলী । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বেলা বাড়লে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্ত্রী সায়েমা বিবি। পুলিশ তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।
দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর দেহ উদ্ধারে সফল হন তাঁরা।

পুলিশ দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্ত্রী সায়েমা বিবি। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কেন তিনি নৃশংসভাবে স্বামীকে খুন করলেন তা তাঁকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
স্থানীয়রা জানিয়েছেন, আত্মীয়দের বাড়ি যাচ্ছি বলে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন সুরজ আলির স্ত্রী। সঙ্গে গেছিলেন ছেলে ও মেয়ে। তার পর থেকে সুরজ আলিকেও ঘর থেকে বেরোতে দেখা যায়নি। বাড়িতে ছিল একমাত্র পোষ্য কুকুরটি। প্রাথমিকভাবে প্রতিবেশীদের ধারণা দাম্পত্যকলহের জেরে স্বামীকে হাত পা বেঁধে খুন করে ছেলে মেয়েদের নিয়ে পালিয়েছেন স্ত্রী। এই ঘটনায় সুরজ আলির ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ।

