কলকাতা 

আরজি করের বিচার চেয়ে মিছিল রিকশাচালকদের!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সমাজের বিশিষ্ট ব্যক্তি থেকে শুরু করে আমজনতা সবাই আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে কর্তব্যরত তরুনী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চেয়ে রাস্তায় নেমেছে। আর রবিবার ৮ই সেপ্টেম্বর এ দিনও সমগ্র বাংলা জুড়ে রাত দখল করবে মেয়েরা। আর এদিনই বিকেলে আরজি কর মেডিকেল কলেজের ঘটনার বিচার চেয়ে কলকাতার জুড়ে প্রতিবাদের সামিল হলেন রিক্সা চালকরা। রবিবার বিকেলে রিক্সা চালকরা মিছিল শুরু করে হে দুয়া পার্ক থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত। এই মিছিলে অংশ নিয়েছে উত্তর কলকাতার সমস্ত রিক্সা চালকরা

রবিবার বিকেল পৌনে ৫টা নাগাদ রিকশা মিছিল শুরু হয় হেদুয়া থেকে। মিছিলে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের গলায় ঝোলানো হয়েছে প্ল্যাকার্ড এবং পোস্টার। তাতে প্রতিবাদী স্লোগান লেখা রয়েছে। কোনও পোস্টারে লেখা ‘আর কত পথ হাঁটলে তবে ধর্ষকদের বিচার হবে?’, কোনও পোস্টারে আবার লেখা ‘যতই করবে কণ্ঠরোধ, জোরালো হবে প্রতিরোধ’। এ ছাড়া, ‘নির্যাতিতার বিচার চাই’ লেখা একাধিক পোস্টারও দেখা গিয়েছে এই মিছিলে।

হেদুয়া থেকে ট্রামলাইন ধরে হেঁটেছেন রিকশা চালকেরা। সঙ্গে চলেছে প্রতিবাদী স্লোগান। সকলের একটাই দাবি— ‘বিচার চাই’। সুকিয়া স্ট্রিটে রিকশা চালান লক্ষ্মণ যাদব। আরজি করের প্রতিবাদে এই মিছিল প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি অনেক বছর আগে বিহার থেকে এখানে এসেছিলাম। এখন এই শহরেই আমার সব। তবে রিকশার বাজারে মন্দা চলছে। দিনে ২০০ টাকাও আমাদের রোজগার হয় না। তবে পয়সা তো বড় কথা নয়! টাকা তো রোজই উপার্জন করা যাবে। একটি মেয়ের জীবন চলে গিয়েছে। তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ