তৃণমূল থেকে এসডিপিআই-এ যোগদান মুর্শিদাবাদের রানীনগর বিধানসভায়
বিশেষ প্রতিনিধি : ভোট দিনক্ষণ যতই এগিয়ে আসছে দল বদল কর্মসূচি অব্যাহত। এবার শাসক দল তৃণমূল থেকে এসডিপিআই এ যোগদান বেশ কয়েকজন তৃণমুলের কর্মীর।ঘটনাটি রাণীনগর ১ ব্লকের লোচনপুর অঞ্চলে। শনিবার এসডিপিআই এর মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি
মাসুদুল ইসলামের হাত ধরে পাহাড়পুর অঞ্চল কার্যালয়ে দলীয় পতাকা তুলে নেন গোপীনাথপুর গ্রামের তৃণমুলের জিয়াউদ্দিন ও আবদুল্লাহ সহ কয়েকজন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম , তৃনমূল,বিজেপির পাশাপাশি ভোট প্রচারে সাড়া ফেলেছে এসডিপিআই মনোনীত প্রার্থী দলের রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম।এই দিনের যোগদান প্রসঙ্গে মাসুদুল ইসলাম বলেন বাম ফ্রন্ট রাজ্যে ৩৪ বছর রাজত্ব করে দলিত ও মুসলিমদের শোষণ করেছে তারাই আবার ভোট নিতে এই লোকসভা কেন্দ্রে মুহাম্মদ সেলিমকে প্রার্থী করেছে আবারও আমাদের ধোকা দিতে।

অন্যদিকে তৃনমূল কংগ্রেস বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসে ভোট ভাগাভাগি করে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে বলে মন্তব্য করেন। আগামীতে সাম্প্রদায়িক ফ্যাসিবাদী বিজেপির বিরদ্ধে রুখে দাঁড়াতে এসডিপিআই একমাত্র ভরসা বলে মন্তব্য করেন তিনি। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এসডিপিআই এর প্রার্থী তায়েদুল ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানান।

