জেলা 

দলের প্রতিষ্ঠা দিবসে দুঃস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র এবং মিষ্টি তুলে দিলেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি এ কে এম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত : সোমবার নতুন বছরের প্রথম দিন। একই সঙ্গে এদিন সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস (Foundation Day) অর্থাত্‍ তৃণমূল কংগ্রেসের জন্মদিন। ১৯৯৮ সালের এই দিনের তৃণমূলের জন্ম দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরেই লোকসভা নির্বাচন। লক্ষ্য এবার দিল্লির মসনদেও পরিবর্তন আনা।তাই দলের প্রতিষ্ঠা দিবসেই এদিন রাজ্যের প্রতিটি প্রান্তে আওয়াজ উঠছে, ‘নয়া বছরে বদল চাই, বিজেপির হাতে দেশ নিরাপদ নয়।’ আর এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল সকাল এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল নেত্রী।

এদিন মমতা ব্যানার্জি লেখেন, মা – মাটি – মানুষের সেবায় ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথচলা শুরু হয়েছিল। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ ভালোবাসা- দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহত্‍ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাবো আমরা। কোনরকম অপশক্তির কাছে মাথা নত নয়, সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে।

দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি অসহায় দুঃস্থ মানুষের হাতে নতুন পোশাক,ফল, মিষ্টি তুলে দেওয়া হয় উঃ ২৪ পরগনা জেলার বারাসাত -২ নং ব্লকের কীত্তিপুর -২ অঞ্চলের মাটিয়াগাছাতে দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন রাজ্য সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহিদুল ইসলাম,সাহাবুদ্দিন আলি,আসাদ আলি মোল্লা প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ