৪ ডিসেম্বর নয়, ২৪ নভেম্বর থেকেই শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, অধিবেশন এগিয়ে আনার নেপথ্য রহস্য জানতে হলে ক্লিক করুন
বাংলার জনরব ডেস্ক : রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে বলে সূত্রের খবর। পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার কথা ছিল ৪ ডিসেম্বর। স্বয়ং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছিলেন।কিন্তু মঙ্গলবার বিধানসভা সূত্রে জানা গিয়েছে, নভেম্বর মাসের শেষ সপ্তাহেই শুরু হয়ে যেতে পারে বিধানসভায় শীতকালীন অধিবেশন। বিধানসভায় সচিবালয় সূত্রে খবর, আগামী ২৪ নভেম্বর শুরু হবে এই অধিবেশন। চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। এদিকে জানা গেছে, বিধায়ক ও মন্ত্রীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিল দ্রুত পাশ করার লক্ষ্যেই বিধানসভার শীতকালীন অধিবেশন এগিয়ে আনা হয়েছে বলে মহাল মনে করছে।
বাদল অধিবেশন শেষ হয়েছিল ৭ সেপ্টেম্বর। ওইদিনই স্পিকার ঘোষণা করে দেন, পরবর্তী অধিবেশন শুরু হবে ৪ ডিসেম্বর। কিন্তু ওই দিনই বিধানসভা অধিবেশনে নিজের বক্তৃতা শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ও বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করে দেন। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকর করতে বিধানসভায় বিল পাশ জরুরি হয়ে পড়েছিল। তাই দেবীপক্ষে ১৬ অক্টোবর বিধানসভায় এক দিনের সংক্ষিপ্ত অধিবেশন ডেকে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’ ও বিধায়কদের বেতন বৃদ্ধি করতে ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামোলিউমেন্ট) অ্যাক্ট ১৯৩৭’ সংশোধন করার চেষ্টা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই আর্থিক বিল পাশের অনুমতি না দেওয়ায় অধিবেশন শোকপ্রস্তাবের পরেই মুলতুবি করে দেন স্পিকার।
মন্ত্রী-বিধায়কদের বর্ধিত বেতন দিতে নভেম্বরের শুরুতেই বিধানসভার অধিবেশন বসানোর পরিস্থিতি তৈরি হলেও, তা হয়নি। তাই এ বার ২৪ নভেম্বর শীতকালীন অধিবেশন এগিয়ে এনে সেই বিল পাশ করা হবে।

