উত্তরপ্রদেশে দলিত মহিলাকে ধর্ষণ করে খুন !
বাংলার জনরব ডেস্ক : একদলিত মহিলাকে ধর্ষণ করে খুন করার পর দেহ টুকরো টুকরো করা হল ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলায়। ওই মহিলার বয়স 40 বছর যারা তাকে খুন করেছে এবং ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে তারা সবাই পলাতক। একজনকেও গ্রেফতার করতে পারেনি যোগীর পুলিশ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রধান অভিযুক্ত রাজকুমার শুক্লার বাড়িতে গত মঙ্গলবার গিয়েছিলেন ওই দলিত মহিলা। সেখানে রাজকুমারের একটি আটা কল রয়েছে। সেটি পরিষ্কার করার দায়িত্ব ছিল তাঁর হাতে। পরে মহিলার ২০ বছরের কন্যা ঘটনাস্থলে পৌঁছলে শুনতে পান তাঁর মা চিৎকার করছেন। একটি ঘরের ভিতর থেকে ওই শব্দ আসছে। পরে দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে ওই তরুণী দেখতে তাঁর মায়ের দেহ তিন টুকরো করে কেটে সেখানে ফেলে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।
এফআইআর দায়ের করা হয় অভিযুক্ত রাজকুমার, তাঁর ভাই বাওয়া শুক্লা ও রামকৃষ্ণ শুক্লার বিরুদ্ধে। ধর্ষণ, খুন-সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে তিন অভিযুক্তই পলাতক। শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আক্রমণ করেছেন যোগী প্রশাসনকে।

