কলকাতা 

পদত্যাগ করলেন যাদবপুরের ছাত্র মৃত্যু তদন্ত কমিটির প্রধান এবং ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের কমিটির প্রধান তথা ডিন অফ সায়েন্স সুবিনয় চক্রবর্তী রবিবার পদত্যাগ করেছেন। রবিবার নিজের পদত্যাগপত্র ইমেল করে পাঠিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অমিতাভ দত্তের কাছে।  বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের এই অধ্যাপক ব্যক্তিগত কারণ দেখিয়েই ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে।

ছাত্রমৃত্যুর ঘটনার পরেই বিশ্ববিদ্যালয়ের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। আট সদস্যের সেই কমিটির মাথায় ছিলেন সুবিনয়। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপকেরাও এই তদন্ত কমিটিতে ছিলেন। তাঁরা নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখছিলেন। ঘটনার পর সুবিনয় কমিটির অন্য সদস্যদের নিয়ে একাধিক বার হস্টেলে গিয়েছিলেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছেন। একাধিক বার বৈঠকও করেছেন। ডিন অফ সায়েন্স পদ থেকে সুবিনয়ের পদত্যাগের ফলে বিশ্ববিদ্যালয়ের সেই তদন্ত ধাক্কা খাবে কি না, তা অবশ্য সময়ই বলবে।

উল্লেখ্য, শনিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে গণিতের অধ্যাপক বুদ্ধদেব সাউকে নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার পর রবিবারই পদত্যাগ করলেন গণিতেরই আর এক অধ্যাপক। ঠিক কী কারণে এই অধ্যাপক পদত্যাগ করেছেন তা জানা না গেলেও তদন্ত প্রক্রিয়া যে ধাক্কা খেতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ