মনিপুরে সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল হাওড়ায়
বিশেষ প্রতিনিধি: আজ ২৬শে জুলাই ২০২৩, বুধবার, বিকাল ৪টায়, প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ শ্রী অধীর রঞ্জন চৌধুরী-র নির্দেশে হাওড়া জেলা কংগ্রেস সভাপতি শ্রী পলাশ ভান্ডারী-র আহ্বানে মণিপুরে নারীদের উপর নারকীয় আক্রমণ ( কারগিল যুদ্ধের সৈনিকের সহ অন্যান্য মহিলাদের উলঙ্গ করে ঘোরানো এবং অত্যাচার করা )ও সমগ্র মণিপুর রাজ্য জুড়ে ঘটে চলা হত্যালীলা এবং কেন্দ্রীয় সরকারের উদাসিনতার প্রতিবাদে শিবপুর কদমতলা বাস স্ট্যান্ড থেকে একটি পদযাত্রা নরসিংহ দত্ত রোড, মল্লিক ফটক, হাওড়া ময়দান, পঞ্চানন্দতলা রোড হয়ে কদমতলা পাওয়ার হাউস মোড়ে বিধানচন্দ্র রায়-র মূর্তির সম্মুখে এসে শেষ হয়।

উক্ত পদযাত্রায় শুভেচ্ছা জানান বর্ষীয়ান কংগ্রেস নেতা শ্রী সোমেন দে ,অসুস্থতা অগ্রাহ্য করে পদযাত্রার সমাপ্তিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি শ্রী অসিত মিত্র এবং এছাড়াও এই পদযাত্রাতে জেলা কংগ্রেস সভাপতি পলাশ ভান্ডারী মহাশয় এর সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, প্রণব খা সাধারণ সম্পাদক শেখ সাহির, বিকাশ বর, দেবাশীষ পোড়েল, পার্থ প্রতিম ঘোষ, শুভাশিস দাস, মধ্য হাওড়া এক এর সভাপতি দীপক ব্যানার্জি ও উলুবেরিয়া পূর্বের সভাপতি শেখ নাসিম আলী ও পঞ্চায়েতের জয়ী সদস্য এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাও কর্মী |

