যোগী রাজ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অধ্যাপকদের নিগ্রহ আরএসএসের ছাত্র সংগঠনের সদস্যদের! দেশ জুড়ে চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্টার কে মারধর করার অপরাধে উত্তরপ্রদেশের ২২ জন এবিভিপি এর কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরপ্রদেশের পুলিশ ঘটনার বিবরণে জানা গেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দীন দয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্টার কে মারধর করে আরএসএসের ছাত্র সংগঠনের সদস্যরা।
একধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা দুর্নীতি করছেন বলে অভিযোগ করে আরএসএস-এর ছাত্রসংগঠন এ বি ভিপি এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানো হয়। যার পর বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন উপাচার্য। যদিও ছাত্র সংগঠনের অভিযোগ, শুক্রবার তারা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাইলেও তা মানা হয়নি। এর পরেই বিক্ষোভ ঘৃতাহুতি পড়ে। এবিভিপি-র সদস্যেরা উপাচার্যের কার্যালয় ভাঙচুর চালান। এমনকী উপাচার্য এবং অধ্যাপকদের মারধর করা হয় বলেও অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এই সময় পুলিশের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনাতেই শনিবার ২২ জন এবিভিপি সদস্যের নামে এফআইআর দায়ের করেছে গোরক্ষপুর পুলিশ। এদিকে শীর্ষ নেতৃত্বে পালটা পুলিশের বিরুদ্ধে তাদের সদস্যদের হেনস্তার অভিযোগ এনেছে। সব মিলিয়ে গেরুয়া শিবিরের হাতেই যোগীরাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্জের নিগ্রহের ঘটনায় তুমুল বিতর্ক দানা বেঁধেছে।

