কলকাতা 

পঞ্চায়েত নির্বাচনে ৮২ হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করতে হবে ২৪ ঘন্টার মধ্যে নির্দেশ কলকাতা হাইকোর্টের

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ বুধবার কলকাতা হাইকোর্ট নদীর বিহীনভাবে রাজ্য নির্বাচন কমিশনের তীব্র ভৎসনা করে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন স্পষ্ট বলেন আদালতের নির্দেশ কার্যকরী করতে যদি না পারেন তাহলে নির্বাচন কমিশনারের পদ ছেড়ে দিন। এরপরে আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ২০১৩র পঞ্চায়েত নির্বাচনে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর ছিল ঠিক তত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতেই হবে, প্রয়োজন হলে তার চেয়ে বেশি নিয়োগ করতে হবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়ে এই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আনার কথা জানাতে হবে।

উল্লেখ্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনার মানছেন না, এই অভিযোগ করে আদালত অবমাননার মামলা করেছিল কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলার শুনানিতে অংশ নিয়ে প্রধান বিচারপতি  টি এস শিবজ্ঞানমের মামলার শুনানির প্রথমেই কমিশনকে বলেন, ‘‘বলতে বাধ্য হচ্ছি এত কিছুর পরে কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হচ্ছে। আপনারা দয়া করে হাই কোর্টের নির্দেশ পালন করুন।’’

প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, এ বারের পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্যও ২০১৩ এর পঞ্চায়েত নির্বাচনে যত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল, অন্তত ওই সংখ্যক বা তার বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। কমিশন ২২টি জেলার জন্য যে ২২ কোম্পানি অর্থাৎ ২০০০ আধা সেনা মোতায়েনের কথা বলেছে, তা করলে চলবে না। আর এই বাহিনীর জন্য কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যেই জানাতে হবে কেন্দ্রকে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ