দায়িত্ব সামলাতে না পারলে রাজীবকে রাজ্যপালের কাছে যাওয়ার পরামর্শ কেন দিলেন প্রধান বিচারপতি? জানুন
বিশেষ প্রতিনিধি: সরাসরি না বললেও ঘুরিয়ে রাজ্য নির্বাচন তীব্র ভাষায় ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন আদালতের নির্দেশ কার্যকরী না করার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে যাওয়ার পরামর্শ দিলেন একইসঙ্গে বললেন রাজ্যপাল অন্য কাউকে দায়িত্ব দেবেন। এ কথার মধ্য দিয়ে প্রধান বিচারপতি বোঝাতে চাইলেন রাজীব সিনহা যেহেতু আদালতের রায় কার্যকর করতে পারছে না সুতরাং তাঁর পদ ছেড়ে দেওয়া উচিত।
বুধবার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল, রাজীব সিনহা ভোট সামলাতে না পারলে যেন রাজ্যপালের কাছে যান। প্রয়োজনে রাজ্যপাল নতুন কাউকে দায়িত্ব দিয়ে দেবেন। সরাসরি না বললেও দায়িত্ব সামলাতে না পারলে রাজীবকে ইস্তফা দেওয়ার বার্তাই দিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
উল্লেখ্য গত ১৩ ই জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনীর নামে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ কার্যকরী না করে রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর কম বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশ পালন করার চেষ্টা করেছে। আরে নিয়ে এই বিরোধীদল কংগ্রেস ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতের কাছে অভিযোগ দায়ের করেন। সেই মামলার শুনানি এদিন প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে হয়। প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘‘বলতে বাধ্য হচ্ছি যে, এত কিছুর পরেও কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ থাকছে। হাই কোর্টের অর্ডার পালন করুন।’’ এর পরেই তিনি বলেন, ‘‘কমিশনার যদি না পারেন তা হলে রাজ্যপালের কাছে যান। তিনি অন্য কাউকে নিয়ে আসবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ পদ। এখান থেকে এগুলো আশা করা যায় না। এত ঘটনার পরে কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে হলে তা খুবই দুর্ভাগ্যজনক।’’

