জেলা 

পঞ্চায়েত স্তরে শাসক তৃণমূল কংগ্রেস বেনজির দুর্নীতি করছে : নওশাদ সিদ্দিকী

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক সমাবেশে দলের চেয়ারম্যান মোহাম্মাদ নওসাদ সিদ্দিকী ত্রিস্তর পঞ্চায়েতে আইএসএফের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পঞ্চায়েত স্তরে শাসক তৃণমূল কংগ্রেস বেনজির দুর্নীতি করছে। আবাস যোজনা তার একটি দৃষ্টান্ত মাত্র। মানুষের অধিকার ফিরিয়ে দিতে আইএসএফ রাজনৈতিক ময়দানে এসেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাই আইএসএফকে বিপুল ভোটে জয়ী করানো একান্ত জরুরী।

 

তিনি আরো বলেন, সামান্য ভাতা দিয়ে সাধারণ মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে দিচ্ছে না শাসকদল। এভাবে তারা কৃষকদেরও বঞ্চিত করছে বলে তিনি উল্লেখ করেন। সভা থেকে আগামী শনিবার কলকাতায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশকে সফল করার আহ্বান জানানো হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইএসএফের জেলা সভাপতি আবদুল মালেক মোল্লা, জেলা সম্পাদক সাজাহান লস্কর, মেঘনাদ হালদার প্রমুখ।

Advertisement

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ