জেলা 

বারাসাত কাজীপাড়ায় সম্প্রীতি মেলায়, সম্প্রীতি সংহতি ও মিলনের বার্তা দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত :   সুফি শাহদের আগমনে মুখরিত হয়েছিল ভারতভূমি। সুদূর প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এদেশের বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের মধ্যে দিয়ে মানুষের কাছে নিজেদের তুলে ধরেছিলেন। খাজা মইনুদ্দিন চিশতী,নিজামুদ্দিন আউলিয়া তাদের উত্তরসূরি হিসেবে পীর হযরত একদিল শাহও বারাসাত কাজীপাড়ায় এসেছিলেন ধর্ম প্রচারে। ধর্মকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতির মিলন স্থল হয়ে ওঠে এই মেলা।

আজ ১৬ই জানুয়ারি সোমবার উক্ত মেলায় উপস্থিত হয়ে বিশিষ্ট জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, শান্তি সম্প্রীতিপ্রেমী বাঙালিরা যেভাবে জাত পাতের ঊর্ধ্বে উঠে এই জাতীয় অনুষ্ঠান করে থাকে, তার জন্য রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, সমাজকে বন্ধনে আবদ্ধ রাখতে মহাপুরুষদের বাণী আজও মানুষের মুখে মুখে ঘোরে এবং যেকোনো ধর্মের মানুষ সেইসব মহাপুরুষদের বাণীকে পাথেয় করে দৈনন্দিন জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায় বলে তিনি জানান।

Advertisement

বারাসাত পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির প্রত্যেক সদস্যকে। এইজাতীয় উৎসব মিলনক্ষেত্রে পরিণত হয় এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখে।

উক্ত অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন স্থানীয় হাই স্কুলের প্রধান শিক্ষক এসরাক আলী, কাউন্সিলর মারিয়াম কাজী, সমাজসেবী মাসুদুর রহমান, মেলা কমিটির আয়োজক রতন কুমার দাস, ইমতিয়াজ আলী,নাসির উদ্দিন,আলি ইকরাম,রাকেশ, মোস্তফা, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মামুন আক্তার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ