জেলা 

পশ্চিম মেদিনীপুরের বালিচক গার্লস হাই স্কুলের প্ল‍্যাটিনাম জয়ন্তী উৎসবে নক্ষত্র সমাবেশ

শেয়ার করুন

বাবু হক :  পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত বালিচক গার্লস হাইস্কুল উচ্চ মাধ্যমিক এর আজকে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে নানা নক্ষত্রের উপস্থিতিতে প্ল‍্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠান আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে।শুরু হয় চোদ্দ জানুয়ারী শনিবার বর্ণাঢ্য পথ পরিক্রমার মাধ্যমে , তিন দিনের অনুষ্ঠান।

এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলন বিদ্যামন্দির এর প্রতিষ্ঠাতা বলাই চন্দ্র হাজারর , বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ও বিদ্যাসাগর এর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন প্রদীপ প্রজ্বলন , উত্তরণ স্মরণিকা প্রকাশ বিজ্ঞান, হস্ত শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হয়। হরেক রকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ।

Advertisement

আগামী কাল মঙ্গলবার ১৭ই জানুয়ারি প্রাক্তনী পুর্ন মিলন নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও নানান ধরনের গুনিজন সম্বর্ধনা ।এই শিক্ষা প্রতিষ্ঠানে র সদ্য প্রাক্তনী শিক্ষার্থী হাওড়া জেলার বাসিন্দা প্রতিভাবান সিরাজাম মনিরা র তরফে অতিথি বর্তমান ও প্রাক্তন শিক্ষিকা শিক্ষক ও শিক্ষা কর্মী, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ও তার মাঙ্গনাম্মা আশ্রমের আবাসিক ও পরিচালক ও চার্চের ফাদারের জন্য পুস্তক, কিছু উপহার ও তথ্য তুলে দেওয়া হল ।

দুই নাবালিকা র বাল্যবিবাহ রোধ করা রক্ষা ও সুরক্ষা করার জন্য সিরাজাম মনিরার কর্মদক্ষতাকে মডেল হিসেবে তুলে ধরতে স্বচেষ্ট হবেন বলে জানান ডেবরার সি আই কৃষ্ণেন্দু হোতা তার আলোচনায় তিনি কুর্নিশ জানান মনিরাকে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে নানান ধরনের গুনিজন ।তার মধ্যে অন্যতম হলো প্রফেসর ডঃ দেবাশীষ রায় , ডঃ মোহিনী মোহন মাইতি , চাপেশ্বর সর্দার, বিবেকানন্দ মুখার্জি, প্রদীপ কর , চিত্তরঞ্জন দে , শীতেষ ধাড়া,  উৎপল কুমার সুর সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন বিভিন্ন ধরনের তথ্য সহ ।

পর্যায়ক্রমে উৎসব পরিচালনা করেন প্রধান শিক্ষিকা অপর্ণা পণ্ডা. পরিচালন সমিতির সভাপতি ভবানী শংকর মাইতি, উৎসব সমিতির সভাপতি রঞ্জিত কুমার দাস ।অগণিত প্রাক্তন ও বর্তমান অভিভাবক অভিভাবিকা, ছাত্রী, শিক্ষা অনুরাগী, এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন ও সহযোগিতা করেন এই স্মরণীয় অনুষ্ঠানে ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ