কলকাতা 

জ্যোতি বসুর প্রয়াণ দিবসে ‘পঞ্চায়েতী ব্যবস্থা- জ্যোতি বসুর ভাবনা, আজকের দুরবস্থা ও ভবিষ্যতের রূপরেখা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ এন্ড রিসার্চ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আগামী ১৭ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার জননেতা জ্যোতি বসুর ১৪তম প্রয়াণ দিবসে তাঁর অমলিন স্মৃতিকে স্মরণে রেখে জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত করা হবে। আলোচনা সভার বিষয়: ‘পঞ্চায়েতী ব্যবস্থা- জ্যোতি বসুর ভাবনা, আজকের দুরবস্থা ও ভবিষ্যতের রূপরেখা’। ঐদিন জ্যোতি বসু নগরে সেন্টারের নির্মাণ স্থলে (নিউটাউন, প্লট নম্বর ২এ/১, ইকো পার্কের বিপরীতে, পেঁচার মোড় থেকে পূর্ব দিকে) এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে দুপুর ২-৩০ মিনিটে।

বস্তুনিষ্ঠ যুক্তিবাদী ও আধুনিক বিজ্ঞানসম্মত রীতি ও প্রণালী মেনে আর্থসামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ও মতাদর্শ সংক্রান্ত বিষয়ে জ্ঞান চর্চা, অনুশীলন ও গবেষণায় উৎসাহ দিতে ২০১০ সালের ৯ নভেম্বর জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ নামের ট্রাস্ট গঠন করা হয়। ন্যায় ও সমতাভিত্তিক উন্নততর সমাজ গঠনের জন্য সেন্টারের সমীক্ষা ও গবেষণা লব্ধ জ্ঞানভান্ডার যাতে প্রয়োগ করা যায় সেই লক্ষ্যে সমাজের বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করবে জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ। নিউটাউনের নির্দিষ্ট জমিতে সেন্টারের নিজস্ব ভবন নির্মাণের জন্য ইতিমধ্যেই সমাজের সর্বস্তরের বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, বহু মানুষ অর্থসাহায্য করছেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ।

Advertisement

আগামী ১৭ জানুয়ারি জ্যোতি বসুর প্রয়াণ দিবসে তাঁর নামাঙ্কিত সেন্টারের নির্মাণস্থলে পঞ্চায়েতী ব্যবস্থা বিষয়ক আলোচনা সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য আবেদন জানাচ্ছি।

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ