জেলা 

দেগঙ্গার ক্রিকেট মাঠে বস্ত্র বিতরণ ও দিদির বার্তা প্রচারে জনপ্রতিনিধিরা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা  :  বৃহস্পতিবার,দেগঙ্গার নূরনগর পঞ্চায়েত এলাকার আরিজুল্লাপুর বাদশা একাদশের পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্ট ও বস্ত্র বিতরণ কর্মসূচীতে উপস্থিত হয়ে অসহায় দুস্থদের হাতে শীত বস্ত্রাদী তুলে দেন এলাকার জনপ্রতিনিধিরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্থানীয় জেলা পরিষদ সদস্য, বন ও ভূমি কর্মাধ্যক্ষ, জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা একেএম ফারহাদ বলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে সামাজিক মানন্নোয়ন ঘটছে,তার রেশ ছড়িয়ে পড়ছে সর্বত্র। তিনি আশা প্রকাশ করে বলেন দিদি সুরক্ষা কবচ মানুষকে যেভাবে পরিষেবা প্রদান করেছে তা অনন্য।

Advertisement

আগামী দিনেও এই ধরনের পরিষেবা যাতে সাধারণ মানুষ পেয়ে থাকে তা সুনিশ্চিত করতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশনেত্রীতে পরিবর্তন করায় সাধারণ মানুষের কর্তব্য। এই ধরনের সামাজিক কর্মসূচি আয়োজন করার জন্য বাদশা একাদশের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন জনপ্রতিনিধি এ কে এম ফারহাদ।

স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি বলেন বিগত দিনেও এই জাতীয় অনুষ্ঠান এলাকার ছেলেরা করেছে, আজও দুঃস্থদের হাতে যেভাবে বস্ত্র সামগ্রী ও উপহার তুলে দিল তা অনন্য।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি মতিন মল্লিক,ইয়াদুল,মিন্টু ক্লাবের পক্ষে আমির হোসেন,শামীম মল্লিক,আলী হোসেন,মেহেদী রাকিবুল শুভঙ্কর,আব্দুর রউফ প্রমূখ


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ