জেলা 

অসহায় মানুষের সেবায় কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, বারাসাত :  মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে দৈনন্দিন কর্মযজ্ঞে মানুষের পাশে দাঁড়াতে অহরহ দেখা গেছে উঃ চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের লড়াকু মুখ তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ।

বলাবাহুল্য উঃ চব্বিশ পরগনা জেলার বারাসাত এলাকার রাখি অধিকারী বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা। বুধবার জেলা পরিষদ ভবনে রাখি অধিকারীর হাতে একগুচ্ছ উপহার সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি যেকোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন সমাজকর্মী একেএম ফারহাদ।

কর্মাধ্যক্ষে’র মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাতে দেখা মহিলার পক্ষ থেকে।একেএম ফারহাদ বলেন মানুষের পাশে থাকা মানুষ হিসাবে নৈতিক দায়িত্ব। বিগত দিনেও এইরকম মানুষের পাশে দলীয় নির্দেশ মত দাঁড়ানো হয়েছে ঠিক তেমনি আগামী দিনেও যেকোনো সমস্যার সমাধানে মানুষের পাশে থেকে কর্মযজ্ঞ চালিয়ে যাওয়া হবে বলে জানায় তরুণ সমাজসেবক একেএম ফারহাদ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ