পুনর্বাসন না দিয়ে ভগবানগোলা রেলস্টেশন সংলগ্ন জমিতে জোর করে উচ্ছেদ করতে এলে রক্তগঙ্গা বইবে : ইদ্রিস আলী
বিশেষ প্রতিনিধি: আজ শনিবার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর বিডিও অফিসে, রেলের জমিতে বসবাসকারীদের উচ্ছেদ এর ব্যাপারে এবং রেলওয়ে সাবওয়ে (ভূগর্ভস্থ রাস্তা) তৈরি করার ব্যাপারে,রেল কর্তৃপক্ষ এর সঙ্গে এবং ভগবানগোলা রানীতলা যৌথ নাগরিক মঞ্চের প্রতিনিধিদের আলোচনা হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। সভাটি পরিচালনা করেন ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার।বিশেষ অতিথি ছিলেন ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রাফিনা ইয়াসমিন, পঞ্চায়েত সমিতির সভাপতি তাসলিমা বিবি, নাগরিক মঞ্চের প্রতিনিধি আজমল হক,মহ:নুহিরদ্দিন, সাবিরুল ইসলাম, আবু সইম রিপন, ইমরান হোসেন প্রমানিক ওরফে রকি, পন্চায়েত সমিতির সদস্য সেখ গোলাব, প্রমুখ।

বিধায়ক ইদ্রিস আলী বক্তব্যে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কাউকে পুনর্বাসন না দিয়ে জোর করে উচ্ছেদ করা যাবে না। তাঁর নির্দেশকে মান্যতা দিয়ে বিধায়ক ইদ্রিস আলী বলেন,জোর করে কাউকে উচ্ছেদ বা কারো ক্ষতি করে সাবওয়ে (ভূগর্ভস্থ রাস্তা) করলে রক্তগঙ্গা বয়ে যাবে।

