জেলা 

রক্ত সংকট মেটাতে দেগঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শতাধিক মানুষের রক্তদান

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা : রাজ্যজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও উৎসবের মরসুমে রক্ত সংকট মেটাতে রাজ্যস্বাস্থ্য দপ্তরের নির্দেশানুক্রমে জেলা স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধনে বিভিন্ন ব্লক গুলিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য উঃ চব্বিশ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্তের নির্দেশে দেগঙ্গা ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে উৎসবের মরসুমে রক্ত সংকটের চাহিদা পূরণ করতে শনিবার মহতি রক্তদান উৎসব অনুষ্ঠিত হয় হাসপাতাল প্রাঙ্গনে। উক্ত শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করতে দেখা যায় স্থানীয় বিধায়ক রহিমা মন্ডলকে।

স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন এখানে নারী-পুরুষের রক্তদানে উৎসাহ প্রশংসার দাবি রাখে। এইরকম সামাজিক কাজে সকলের এগিয়ে এসে জাত পাতের ঊর্ধ্বে উঠে রক্তদান করা জরুরি। পাশাপাশি তিনি বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেভাবে সামাজিক কর্মসূচি ও রাজ্যজুড়ে পালিত হচ্ছে তা দেশের মধ্যে নজিরবিহীন।

পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি জানায় মানুষের মধ্যে বিভেদ দূরীকরণে রক্তের কোন বিকল্প হয় না।তাই সরকারের এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ যোগ্য।বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক কীরিটী সাহা জানায় ডেঙ্গু মোকাবিলা ও উৎসবের মরসুমে শতাধিক নারী পুরুষদের রক্তদান জেলার মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে। উক্ত রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ঊষা দাস,পঞ্চায়েত সদস্য আবু তালেব,আবেদ, লাল্টু, শুভঙ্কর প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ