কলকাতা 

মাধ্যমিক টেস্ট পরীক্ষার ঠিক আগে অনলাইনে অনুসন্ধান কলকাতার উদ্যোগে সকল ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে বিশেষ পরীক্ষা পর্ব

শেয়ার করুন

নায়ীমুল হক: অন্যান্য বারের তুলনায় এবার মাধ্যমিক টেস্ট পরীক্ষার আগে সাধারণ ছাত্র ছাত্রীদের পড়াশোনার অবস্থা আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কিছুটা অসুবিধাজনক অবস্থায় মধ্যে দাঁড়িয়ে আছে। এমনই চিত্র উঠে আসছে সাম্প্রতিক কালের বিভিন্ন সমীক্ষায়। রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সমীক্ষা মূল্যায়ন করে সেরকমই চিত্রের কথা জানাচ্ছেন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা।

তাই ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে বিভিন্নভাবে এগিয়ে এসেছেন তাঁরা। পুজোর ছুটিতে কোথাও বেশ কতগুলো স্কুলের ছাত্র-ছাত্রীদের একসঙ্গে করে চলেছে বিশেষ ক্লাস। আবার ছুটির পর অফলাইন অনলাইনে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের শিক্ষক-শিক্ষিকারা। অবশ্য অতিমারির কবলে পড়ে ছাত্র-ছাত্রীদের এরকম একটা অবস্থা হতে পারে, সে কথা ভেবে অনুসন্ধান কলকাতা গত চার মাস ধরে মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য নিয়ে চলেছে প্রতি মাসে একটি করে সবকটি বিষয়ের এমসিকিউ পরীক্ষা। অনলাইনে গুগল ফর্মে চলছে এই পরীক্ষা। প্রতিটি বিষয়ে প্রশ্ন থাকছে দশটি। প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট সিলেবাসের ভিত্তিতে। প্রতি মাসের শেষ রবিবার অনলাইনের এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন এই পরীক্ষার পরিচালক তথা বিশিষ্ট গণিতের শিক্ষক গৌরাঙ্গ সরখেল। অক্টোবর মাসের পরীক্ষা আগামী রবিবার ৩০ অক্টোবর শুরু হবে ঠিক সকাল ১১ টায়। তিনি জানালেন, এই পর্বের পরীক্ষার প্রশ্নপত্র বিশেষ করে আসন্ন মাধ্যমিকের টেস্ট পরীক্ষার দিকে তাকিয়েই করা হয়েছে।

এবার পরীক্ষায় অংশ নেওয়া ছাত্র-ছাত্রীদের কাছে আরো সহজ করতে এগিয়ে এসেছে অনুসন্ধানের টেকনিক্যাল টিম। এই টিমের প্রধান নাফিসা ইসমাত জানিয়েছেন, প্রশ্নপত্রের লিংক আগেভাগেই অনলাইনে বিভিন্ন গ্রুপে পাঠিয়ে দেয়া হচ্ছে। পরীক্ষার দিন সকাল ১১ টায় লিংক কেন্দ্রীয় ভাবে খুলে দেওয়া হবে, যাতে ছাত্র-ছাত্রীরা খুব সহজেই যথাসময়ে পরীক্ষা শুরু করতে পারে। তবে বিশেষভাবে নজর রাখতে হবে পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৪০ মিনিট অর্থাৎ সকাল ১১ টা ৪০ মিনিটের পর উত্তরপত্র আর সাবমিট করা যাবে না।

এই পরীক্ষার আয়োজনে সহযোগী শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সভাপতি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ আলী আহসান।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ