বিশিষ্ট শিক্ষক ও পর্বতারোহণকারী সন্দীপ সরকারের অকাল প্রয়াণে শোকের ছায়া নিউ ব্যারাকপুরে
বাংলার জনরব ডেস্ক : উঃ চব্বিশ পরগনা জেলার নিউ ব্যারাকপুর এর বাসিন্দা শিক্ষক তথা পর্বতারোহণকারী সন্দীপ সরকারের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মঙ্গলবার বিমানবন্দরে মরদেহ আসলে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

সেখানে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক চন্দ্রিমা ভট্টাচার্য,অরূপ বিশ্বাস,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ,অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রীতি গোয়েল সহ অন্যান্যরা।


