কলকাতা 

উমরাহ সম্পন্নকারীদের স্বাগত জানাতে বিমানবন্দরে একেএম ফারহাদ

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, দমদম :   আজ মঙ্গলবার দমদম বিমানবন্দরে উমরাহ সম্পন্নকারী ব্যক্তিদের মোবারকবাদ জানাতে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ।

উঃ চব্বিশ পরগনা জেলার উল্লেখ্য বসিরহাট,বাদুড়িয়া,হাড়োয়া,দেগঙ্গা সহ পার্শ্ববর্তী এলাকার প্রায় একশো জন ধর্মপ্রাণ মানুষ সেপ্টেম্বর মাসের শেষের দিকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

বছরভর সামাজিক কর্মসূচির মধ্যে ফরজ হজ্বের সময় প্রত্যেক দিন সদলবলে হজ্ব হাউস ও এয়ারপোর্টে হাজীদের পরিষেবায় রত থাকেন একেএম ফারহাদ। ঠিক তেমনি উমরাহ সম্পন্নকারীদের সময়েও তাকে দেখা যাচ্ছে পরিষেবা দিতে,যা দেখে খুশি মানুষজন।

উমরাহ সম্পন্নকারীদের কয়েকজন প্রতিনিধি হলেন কারী সহিদুল ইসলাম, মাওলানা নাজির আলী সাহেব,মামুন, আব্দুর রহমান সহ অন্যান্যরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ