আপার প্রাইমারি টেট পাস আনট্রেন্ডদের নিয়োগের দাবিতে শিক্ষামন্ত্রী কাছে এবং বিকাশ ভবনে ডেপুটেশন প্রদান
নুর মোহাম্মদ খান : কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির তদন্ত চলছে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষা মন্ত্রী প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সহ আরো কয়েকজন অধিকারীকে।
কিন্তু দীর্ঘ ৭ বৎসর থমকে রয়েছে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ২০১৫ সালে আপার প্রাইমারি টেট পরীক্ষা হলেও নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটির কারণে ২০২২ সালেও নিয়োগ অধরা, দীর্ঘদিন আপার প্রাইমারি নিয়োগ বন্ধ থাকা যেন এক ইতিহাস সৃষ্টি করেছে।

প্রসঙ্গত ২০১৫ সালের আপার প্রাইমারি টেট পরীক্ষার সময় টেন্ড এবং আনট্রেন্ড উভয়েরই পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল, তথাপি ২০১৬ সালের গেজেট নোটিফিকেশনে উল্লেখ আছে কোন বিষয় ক্যাটাগরিতে পর্যাপ্ত টেন্ড প্রার্থী না পাওয়া গেলে সেই বিষয় ক্যাটাগরিতে আনট্রেন্ড সুযোগ পাবে। টেন্ড প্রার্থীদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ হলেও সংরক্ষিত ক্যাটাগরির আনট্রেন্ড ইন্টারভিউ দেওয়ার জন্য কোন তালিকা প্রকাশ করেনি কমিশন তাই “আপার প্রাইমারি বঞ্চিত আদিবাসী আনট্রেন্ড ঐক্যমঞ্চ” দীর্ঘদিন ধরে সংরক্ষিত ক্যাটাগরির আনট্রেন্ড দের নিয়োগের দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।

গত ১৬ ই সেপ্টেম্বর আপার প্রাইমারি বঞ্চিত আদিবাসী আনট্রেন্ড ঐক্যমঞ্চ”এর সভাপতি দেবাশিস মুদি, রবীন্দ্রনাথ মাহালি, দয়াল শংকর সিং সহ অন্যান্য প্রতিনিধিরা সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও শিক্ষা দপ্তরে আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার পর, ওনারা পুনরায় ২০ই সেপ্টেম্বর বিকাশ ভবনে মঞ্চের প্রতিনিধিদের ডকুমেন্টস সহ আলোচনা করার জন্য আহ্বান জানিয়েছিলেন, আজ ২০ই সেপ্টেম্বর মঙ্গলবার সেখানে ওনাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

যোগ্য আনট্রেন্ডরা ডেপুটেশন কপিতে দাবি জানিয়েছিলেন যে “২০১৬ সালে আপার প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রেন্ডহীন শূন্য পদে আনট্রেন্ড প্রার্থীদের ইন্টারভিউতে ডাকতে হবে”বিষয়টি শোনার পর শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা দাবিটিকে সমর্থন করেছেন এবং বলেছেন নোটিফিকেশন এবং রুলস অনুযায়ী এমনিতেই আনট্রেন্ডদের ইন্টারভিউতে ডাকা হবে এই নিয়ে কোন সন্দেহ নেই।

তার পাশাপাশি এটাও জানান ট্রেন্ডদের ইন্টারভিউ হয়ে যাবার পর নোটিশ আকারে সাবজেক্ট এবং ক্যাটাগরি অনুযায়ী ট্রেন্ডহীন শূন্যপদ গুলিতে আনট্রেন্ডদের একটা লিস্ট বের করবেন এই ব্যাপারে নিশ্চিন্তে থাকতে বললেন। ওনারা রুলস অনুযায়ী সমস্ত কিছু নিয়োগ করবেন এবং আনট্রেন্ডদের কোন ভাবেই বঞ্চিত করবেন না এইটুকু আশ্বাস দিয়েছেন। “আপার প্রাইমারি বঞ্চিত আদিবাসী আনট্রেন্ড ঐক্যমঞ্চ” সভাপতি দেবাশিস মুদি জানিয়েছেন: যতক্ষণ পর্যন্ত আনট্রেন্ডদের উল্লেখ্য দাবী পূরণ না হচ্ছ আনট্রেন্ডদের লড়াই জারি থাকবে।

