কলকাতা 

শিক্ষক নিয়োগ মামলায় ‘প্রকৃত সুবিধাবাদী’ পার্থই, চার্জশিটে দাবি ইডির

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গতকাল সোমবারই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দূনীর্তি মামলার চার্জশিট ইডি দাখিল করেছে । আর এই চার্জশিট ঘিরে চাঞ্চল্য কিছু তথ্য সামনে এসেছে । ইতিমধ্যে ইডি ওই চার্জশিটে দাবি করেছে বেআইনি ভাবে শিক্ষক নিয়োগ করে ১০৩ কোটি টাকার সম্পত্তি করেছিল পার্থ-অর্পিতা সেই সব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছে। এদিকে ইডির দাখিল করা চার্জশিটে শিক্ষক নিয়োগ দূনীর্তি মামলায় ‘প্রকৃত সুবিধাবাদী’ বলে উল্লেখ করেছে ইডি ।

তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার ফ্ল্যাট থেকে কত পরিমাণ এবং কোন কোন দেশের মুদ্রা পাওয়া গিয়েছে। সেই তালিকায় মোট সাতটি দেশের মুদ্রা পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ইডি।সূত্রের খবর, চার্জশিটে অর্পিতার দক্ষিণ কলকাতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ ২১ কোটি ৯০ লাখ টাকা। আর বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ২৭ কোটি ৯০ লাখ টাকা। এ ছাড়াও দু’টি জায়গা থেকে উদ্ধার হওয়া গয়নার মূল্য ৭৬ লাখ ৯৭ হাজার ১০০ টাকা এবং ৪ কোটি ৩১ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা মূল্যের। ইডির দাবি, সব মিলিয়ে নগদ উদ্ধার ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না।

এ ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলে ইডি চার্জশিটে দাবি করলেও, মোট পরিমাণের উল্লেখ সেখানে নেই বলেই সূত্র মারফত জানা গিয়েছে। তবে কোন দেশের কত মূল্যের মুদ্রা মিলেছে, তার উল্লেখ রয়েছে চার্জশিটে। সেই তালিকায় মোট সাতটি দেশের নাম রয়েছে। নেপাল, তাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং, বাংলাদেশ, সিঙ্গাপুর, আমেরিকার মুদ্রা উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইডি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ