দেশ 

গুজরাট সফরে গিয়ে ‍বিজেপি কর্মীদের হাতে হেনস্থার শিকার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট সফরে গিয়ে হেনস্থার শিকার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার আম আদমি পার্টি (আপ)-র প্রধান কেজরীবাল গুজরাতের বডোদরা বিমানবন্দরে পৌঁছলে তাঁকে ঘিরে বিজেপি কর্মীরা উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে ‘মোদী মোদী’ স্লোগান দেন এবং কটূক্তি করেন বলে অভিযোগ।বিজেপি কর্মীদের স্লোগানের জবাবে বডোদরা বিমানবন্দরে হাজির আপ নেতা-কর্মীরা পাল্টা স্লোগান দিলে বিমানবন্দর চত্বরে সামরিক উত্তেজনার সৃষ্টি হয়।

শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।এর পর বডোদরা শহরে দলের বৈঠকে কেজরীবাল অভিযোগ করেন,  ‘‘আমাদের সভা এবং বৈঠকের অনুমতি না দেওয়ার জন্য অন্তত ১৩ জন জমি, হল ও গেস্ট হাউসের মালিককে হুমকি দেওয়া হয়েছে।মঙ্গলবার তিনি বলেন, ‘‘আপ ক্ষমতায় এলে গুজরাতে মদের বেআইনি ব্যবসা পুরোপুরি বন্ধ করা হবে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ফের চালু করা হবে পুরনো পেনশন প্রকল্প।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ