দেশ 

Abhishek Banerjee: অভিষেকের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পরোয়ানা জারি করল দিল্লির আদালত, হাজিরার নির্দেশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : দিল্লির আদালতে হাজির হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সংসদ তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল। রাজধানীর দিল্লির পাটিয়ালা হাউস কোট এই সম্পদ জারি করেছে আগামী কুড়ি আগষ্ট এর মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছে।

কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত অভিষেককে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রুজিরা একবারও ইডির সামনে হাজির হননি। শেষবার, গত ২১ ও ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির ইডির দফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। তার আগেই সস্ত্রীক অভিষেক ইডির সমন জারির বিরুদ্ধে দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু হাই কোর্ট এই মামলার কোনও রকম হস্তক্ষেপ করেনি।

Advertisement

গত মার্চে দিল্লিতে অভিষেককে ৮ ঘণ্টা জেরা করে ইডি। অভিষেক এই প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণ করার পাশাপাশি ইডি কেন তাঁদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সেই সময় রুজিরাকেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। গত বছরের সেপ্টেম্বর মাসেও দিল্লিতে রুজিরাকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় রুজিরা চিঠি দিয়ে জানিয়েছিলেন, অতিমারির সময় সন্তানদের ফেলে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়।

এবার দেখার বিষয় রুজিরা বন্দ্যোপাধ্যায় পাতিয়ালা হাউস কোট এই নির্দেশ মেনে হাজিরা দেন কিনা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ