দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হলো গুয়াহাটিতে

শেয়ার করুন

নাসিরুদ্দিন আহমেদ, গুয়াহাটি:বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী, সাংস্কৃতিক ও জনসংযোগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে চলচ্চিত্র। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২৪ ফেব্রুয়ারি গুয়াহাটিতে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলি বলেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ।

তিনি আরও বলেন যে মার্চের প্রথমার্ধ পর্যন্ত গুয়াহাটির বিভিন্ন প্রেক্ষাগৃহে সেদেশের চলচ্চিত্র প্রদর্শীত হবে।বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গুয়াহাটি সহকারী-হাই কমিশনের সহযোগিতায় আয়োজিত হয়েছে এই উৎসব। তিনি উল্লেখ করেন ভারত-বাংলাদেশ ১৯৪৭ সালে দেশভাগের ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দেশের মানুষ প্রায় একই ভাষায় কথা বলে, একই নদীর তীরে বসবাস করে। কিন্তু রাজনৈতিক সীমানা আমাদের সংযোগ ব্যাহত করেছে ।

Advertisement

উভয় দেশের সরকার দুই প্রতিবেশীর রাষ্ট্রের মধ্যে সড়ক রেল ও জলপথে এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে চলেছে। অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনসংযোগ সমান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতির সম্পর্ক ত্বরান্বিত করতে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমরা এখানে উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসমের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ