কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কিংবদন্তী সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক জানালেন অ্যাপেলোর কর্তৃপক্ষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: কিংবদন্তী সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এর শারীরিক অবস্থার অনেকটাই অবনতি হয়েছে বলে জানা গেছে। হঠাৎ তার রক্তচাপ কমে গেছে এই মুহূর্তে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার অ্যাপোলো হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গীতশ্রীর শারীরিক পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। এদিন সকালে তাঁর রক্তচাপ কমে যায়। যে কারণে ভেসোপ্রেসার সাপোর্টে রাখা হয়েছে কিংবদন্তি সংগীতশিল্পীকে। পাশাপাশি রয়েছে পেটে ব্যথার সমস্যাও। এরপরই চিকিৎসকরা তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিম প্রতি মুহূর্তে পরিস্থিতির উপর নজর রাখছে।

বয়সজনিত কারণে বেশ কিছুদিন ধরে নানা অসুখে ভুগছেন প্রবীণ সংগীতশিল্পী। পড়েও গিয়েছিলেন বাড়িতে। ফিমার বোন ভেঙে গিয়েছিল তাঁর। গত ২৭ জানুয়ারি নবতিপর শিল্পীকে গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেখানে কোভিড (COVID-19) রিপোর্ট পজিটিভ আসায় দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। পরে করোনামুক্ত হলেও শিল্পীর শারীরিক অবস্থা যেরকম ছিল, তাতে সেসময় অস্ত্রোপচার করা সম্ভব ছিল না।

তবে গত ১১ ফেব্রুয়ারিই স্বস্তির খবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়েছিলেন কিংবদন্তি গায়িকার ভেঙে যাওয়া ফিমার বোনের অস্ত্রোপচার সফল হয়েছে। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয়েছিল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ