জেলা 

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী বিধানসভার কাবিলপুর বটতলা মোড়ে অনুষ্ঠিত হল SDPI-এর ভোট রক্ষা সমাবেশ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : সমাবেশে বিজেপির ক্ষমতা দখলের কৌশল ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে জনসাধারণকে জাগ্রত করেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি জাকির হোসেন। সমাবেশ থেকে তিনি চার দফা দাবি তুলে ধরেন—

১. জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. SIR অবিলম্বে বাতিল করতে হবে এবং SIR-এর মাধ্যমে যাঁদের ভোটাধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ভোটাধিকার অবিলম্বে সুরক্ষিত করতে হবে।

৩. জ্ঞানেশ কুমারের নেতৃত্বে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যে গুরুতর প্রশ্ন ও অভিযোগ উঠেছে, তার নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪. যাঁরা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে বাদ পড়েছিলেন এবং পরবর্তীতে তাঁদের ভোটাধিকার পুনরুদ্ধার হয়েছে, সেই ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিক্ষোভ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সাগরদিঘী বিধানসভা সভাপতি রুহুল আমিন, জেলা সাধারণ সম্পাদক মোঃ জাইসুদ্দিন ও স্থানীয় নেতৃত্ব।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ