কলকাতা 

D.A Case : সরকারি কর্মীদের ‘মহার্ঘ ভাতা আইনত অধিকার শুধু নয়, মৌলিক অধিকার’ ;তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক ; আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে আজ শুক্রবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে। আদালতে রাজ্য জানায়, তহবিলে টাকা নেই বলে উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। কিন্তু রাজ্যের এই যুক্তি গ্রাহ্য করেনি ডিভিশন বেঞ্চ। আদালত তাদের নির্দেশে জানিয়েছে, আগামী তিন মাসের মধ্যে স্যাট-এর রায় কার্যকর করতে হবে। শুধু তাই-ই নয়, আদালত বলেছে, মহার্ঘ ভাতা আইনত অধিকার, মৌলিক অধিকার। ফলে, স্যাট রায় বহাল রাখল…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Chandra Adhikary: ‘’কাউকে কোনও জামাই আদর করা হবে না’’ মন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা না দেওয়ায় কড়া মন্তব্য বিচারপতির

বাংলার জনরব ডেস্ক : পরপর আদালত অবমাননা। গত পরশু দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ওই দিন রাত আটটার মধ্যে সিবিআই দপ্তর এর হাজিরা দিতে হবে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারীকে। কিন্তু আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি ওই দিন রাতে সিবিআই দপ্তরে যাননি। এমনকি গতকাল তিনি বর্ধমান থেকে আবার কোচবিহার ফিরে গেছেন। একজন মন্ত্রী হয়ে কার্যত কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে চলেছেন। এই অবস্থায় আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী সিবিআই দপ্তরে হাজিরা দেন নি এই তথ্য…

আরও পড়ুন
কলকাতা 

Paresh Chandra Adhikary: আদালতের নির্দেশ অমান্য! সিবিআই দপ্তরে এলেন না শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, মন্ত্রীকে নোটিস পাঠানোর নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলার জনরব ডেস্ক : সিবিআই এর দপ্তরে হাজিরা দেননি রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী। এক কথায় তিনি আদালতের নির্দেশ অমান্য করেছেন এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ পরেশকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু বৃহস্পতিবার এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত হাজির হননি তিনি। পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারির ভাবনাচিন্তা চলছে বলে আগেই জানা গিয়েছিল। পরেশের মেয়ে অঙ্কিতা নিজের যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তিনি যোগ্য প্রার্থীকে ডিঙিয়ে চাকরি পেয়েছেন। মঙ্গলবার…

আরও পড়ুন
কলকাতা 

SSC Scam : তথ্য প্রমাণ লোপাট হতে পারে আশঙ্কায় হাইকোর্টের নির্দেশে মধ্যরাতে স্কুল সার্ভিস কমিশনের অফিসের দখল নিল কেন্দ্রীয় বাহিনী বৃহস্পতিবার বেলা ১ টা পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দখলে থাকবে এসএসসি

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছিলেন সেই সিবিআই তদন্তের উপরে আস্থা রাখলো ডিভিশন বেঞ্চ। বুধবার সকাল থেকেই ঘটনাক্রম যা ঘটেছে তা বাংলার ইতিহাসে এর আগে কোনদিন ঘটেছে কিনা সন্দেহ রয়েছে। বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সকালবেলায় সকন্যা সহ কোথায় আছেন তা হন্যে হয়ে খুঁজতে থাকে সিবিআই। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্থ চট্টোপাধ্যায়কে সন্ধ্যা ছয়টার মধ্যে সিবিআই দপ্তর এর হাজিরা দিতে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নির্দেশের পর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা ডিভিশন বেঞ্চে আবেদন করেন…

আরও পড়ুন
কলকাতা 

Partha Chatterjee: এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী পার্থকে সন্ধ্যা ছটার মধ্যে সিবিআইয়ে হাজিরার নির্দেশ, না গেলে হেফাজতে নেওয়া যাবে নির্দেশ হাইকোর্টের, স্বচ্ছ সমাজ গঠনের লক্ষ্যে পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর কাছে জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে আজ সন্ধ্যা ছটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এসএসসির নিয়োগ মামলার দুর্নীতি তদন্তের জন্য প্রাক্তন শিক্ষা মন্ত্রী কে সিবিআই এর মুখোমুখি হতে হচ্ছে বলে জানা গেছে।বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে পার্থ সিবিআইয়ের কাছে না পৌঁছলে তাঁকে হেফাজতে নিতে পারবে সিবিআই। এর আগে মঙ্গলবার রাতেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে এসএসসি মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিতে বলেছিল হাই কোর্টের বিচারপতি অভিজিতের একক বেঞ্চ। বুধবার ওই একই বেঞ্চের রায়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীকেও সিবিআই দফতরে…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসির নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, সিঙ্গল বেঞ্চের রায়ে কোন ভুল নেই জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য এসএসসির মাধ্যমে নিয়োগকৃত গ্রুপ সি গ্রুপ-ডি এবং নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলা সহ এই ধরনের সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই রায় মধ্যে কোনো ভুল নেই বলে আজ ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে বলে সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও ভুল নেই। এমনকি, বিতর্কিত ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ করা…

আরও পড়ুন
কলকাতা 

SSC : এসএসসি মামলায় রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই এর মুখোমুখি হওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ মঙ্গলবার রাত ৮টায় তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে আদালত অনুরোধ করেছে, মন্ত্রী পরেশকে যেন তাঁর পদ থেকে সরানো হয়। নবম-দশমের পর এ বার একাদশ-দ্বাদশেও এ বার শিক্ষক নিয়োগে সিবিআইয়ের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যের শিক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। কলকাতা হাই কোর্টে এমনটাই দাবি করেন এক মামলাকারী। মেধাতালিকায় নাম না থাকা…

আরও পড়ুন
কলকাতা 

SSC: এসএসসির গ্রুপ সিতে ৩৮১ জনকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল, এরমধ্যে ২২২ জন পরীক্ষায় দেয়নি কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করে জানালো বাগ কমিটি, ভুয়ো নিয়োগ পত্র তৈরি করেছিলেন কল্যাণময় গাঙ্গুলী, ১৮ মে চূড়ান্ত রায়

বাংলার জনরব ডেস্ক: এসএসসি গ্রুপ সি (SSC Group C) নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগের তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল। আজ শুক্রবার কলকাতা হাই কোর্টে রিপোর্ট পেশ করল বাগ কমিটি। ওই রিপোর্টে দুর্নীতির সঙ্গে জড়িত হিসাবে মোট এগারোজন আধিকারিকের নাম উল্লেখ করা হয়েছে। মোট চারজনের বিরুদ্ধে প্রয়োজনে করা যাবে এফআইআর। ছ’জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সুপারিশ বাগ কমিটির। আগামী ১৮ মে মামলার রায় ঘোষণা। শুক্রবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি সুব্রত তালুকদার এবং আনন্দ কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। বিচারপতি…

আরও পড়ুন
কলকাতা 

High Court: নবম-দশমে শিক্ষক নিয়োগ মামলায় নম্বর-সহ পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ করতে বলল হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক : আবারো কড়া পদক্ষেপ দিল কলকাতা হাইকোর্ট। স্কুল সার্ভিস কমিশন নির্দেশ দিল আগামী ১০ দিনের মধ্যে নিয়োগ এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে কুড়ি হাজার নাম নম্বর সহ মেধাতালিকা প্রকাশ করতে হবে নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ আসছিল তারই পরিপ্রেক্ষিতে এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নম্বরসহ মেধাতালিকা প্রকাশ করতে হবে। এছাড়া, ১৭ জুন অবধি নতুন কোনও নিয়োগ করতে পারবে না রাজ্য। নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

Summer Vacation in Bengal: একটানা ৪৫ দিন গরমের ছুটি হিসাবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে ? তা হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে বলল কলকাতা হাই কোর্ট

বাংলার জনরব ডেস্ক :  একটানা ৪৫ দিন গরমের ছুটি  হিসাবে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে তা আগামী ২০ মে’র মধ্যে হলফনামা দিয়ে রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে। আগামী ২০ মে মামলার পরবর্তী শুনানি। প্রসঙ্গত, তাপপ্রবাহ শুরু হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২ মে থেকে গরমের ছুটি পড়বে। সেই অনুযায়ী সরকারি নির্দেশিকা বেরোয়। প্রথমে গ্রীষ্মের ছুটি ছিল ১২ দিনের। তা বাড়িয়ে ৪৫ দিন করায় আপত্তি…

আরও পড়ুন