কলকাতা 

Rampurhat Clash: বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুইয়ে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় রাজ্য পুলিশের তদন্তে ভরসা রাখতে পারলেন হাইকোর্টের বিচারপতিরা । ঘটনার পরের দিনেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা দায়ের হয় । ২৪ ঘন্টার মধ্যে কেস ডায়েরি চেয়ে পাঠায় প্রধান বিচারপতি । গতকাল কেস ডায়েরি নেওয়ার পর মামলাকারী পাঁচটি সংগঠনের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে কোন কোন কারণে এই মামলা রাজ্য পুলিশের পক্ষে তদন্ত করা সমীচিন হবে না তার ব্যাখ্যা দেন । তারপর প্রধান বিচারপতি জানিয়ে দেন, শুক্রবার সকালে এই মামলার রায় দেবেন । কথা মতো আজ সকালে বগটুইয়ে-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা…

আরও পড়ুন
কলকাতা 

Rampurhat Clash : রামপুরহাটকাণ্ডের ‘কেস ডায়েরি, রিপোর্ট’ আগামী কাল দুপুর দুটোর মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে নির্দেশ প্রধান বিচারপতির

রামপুরহাটকাণ্ডে (Rampurhat violence) স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।‘রাজ্যকে প্রথমে তদন্তের সুযোগ দিচ্ছে আদালত। ঘটনাস্থল মুড়ে ফেলতে হবে সিসি ক্যামেরা, ভিডিও ক্যামেরায়। অবিলম্বে সিএফএসএল-র দিল্লির আধিকারিকরা নমুনা সংগ্রহ করবে। সাক্ষীর নাম লেখা যাবে না’, নির্দেশ প্রধান বিচারপতির। আদালত আরও বলেছে, ‘সাক্ষী ও গ্রামবাসীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। জেলা জজের সঙ্গে আলোচনা করে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। কাল দুপুর দুটোর মধ্যে পেশ করতে হবে কেস ডায়েরি, রিপোর্ট।’ ‘কেন ময়নাতদন্ত বাকি থাকল?’ ভিডিওগ্রাফি-সহ কোর্টে পেশ করতে নির্দেশ হাইকোর্টের। ‘ফরেন্সিক পরীক্ষার নমুনা সংগ্রহ করতে পারবেন?’ কেন্দ্রকে প্রশ্ন হাইকোর্টের। আদালতের প্রশ্নের…

আরও পড়ুন
কলকাতা 

Rampurhat Clash: ‘শকিং’! রামপুরহাটে পুড়িয়ে মারার ঘটনার মামলা গ্রহণ করে মন্তব্য হাই কোর্টের প্রধান বিচারপতির, আজই শুনানি

বাংলার জনরব ডেস্ক : রামপুরহাটের বগটুইয়ে আট জন গ্রামবাসীর ঝলসে মৃত্যুর ঘটনাকে ‘খুবই শকিং’ বলে মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। তিনি বলেন, “এটি একটি সিরিয়াস ক্রাইম। শিশু-সহ আট জনের মৃত্যু হয়েছে। কয়েকটি বাড়িতে আগুন লাগে।” প্রধান বিচারপতি আরও বলেন, “বগটুইয়ের কী হয়েছে সেই ঘটনার তদন্ত হওয়া উচিত। যারা দোষী, তাদের যথাযথ শাস্তি হওয়া উচিত। কাউকে ছাড়া হবে না।” ইতিমধ্যেই বগটুইয়ের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে কলকাতা হাই কোর্ট। এই ঘটনায় এক সঙ্গে অনেকগুলি মামলা হয়েছে। দুপুর ২টোয় সেই মামলার শুনানি হবে। সোমবার সন্ধ্যায় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান…

আরও পড়ুন
কলকাতা 

Teacher : ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষিকার বদলির সুপারিশ কার্যকরী করার নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষিকাকে নিয়োগ করতে হবে এই মর্মে কলকাতা হাইকোর্ট করার নির্দেশ দিল করোনেশন স্কুলের প্রধান শিক্ষক এবং টিচার ইনচার্জ কে। এর ফলে ইংরেজি বিষয়ের শিক্ষিকা সংযুক্তা রায় সমস্যার সমাধান হয়ে গেল বলে  শিক্ষা মহল মনে করছে। ঘটনার সূত্রপাত ১৩ মাস আগে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা সংযুক্তা রায় টুটিকাটা হারমা আদিবাসী জুনিয়র গার্লস স্কুলে চাকরি করতেন। ২০২০ সালের ২২ জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) তাকে বদলি করে করোনেশন স্কুলে ইংরেজি বিষয়ে পদে। সেই মতো ওই নিয়োগে অনুমতি দেন জেলা স্কুল৪ই পরিদর্শক। কিন্তু বাধ সাধেন স্কুল…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court: জিন্স ও টি-শার্ট পড়ে কোর্ট রুমে টিচার ইন চার্জ! তীব্র ভর্ৎসনা বিচারপতির, তারপর কী হলো ?

বাংলার জনরব ডেস্ক : হাইকোর্টের নির্দেশে কোর্ট রুমে হাজির হয়েছিলেন একটি স্কুলের টিচার ইন চার্জ । কিন্তু শুরুতেই ছন্দ পতন। পতনের কারণ ওই টিচার ইন চার্জের পোশাক। তিনি কোর্ট রুমে জিন্‌স আর টি-শার্ট পরে আসায়  বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হল। শুনানি শুরুর আগেই বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর পোশাক নিয়ে ওই শিক্ষককে ভর্ৎসনা করেন। বিচারপতির বকুনির চোটে ১০ মিনিটের মধ্যে পোশাকবদল করতে হয় ওই শিক্ষককে। তার পর শুরু হয় শুনানি। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে চাকরি পাওয়া এক ব্যক্তির করা মামলার প্রেক্ষিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধানশিক্ষক এবং টিচার…

আরও পড়ুন
কলকাতা 

Anis Khan Murder : আনিস খানের মৃত্যুরহস্য উদঘাটনে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলো হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : আনিস হত্যাকাণ্ডের (Anis Khan Murder) তদন্তে সময় বাড়াল কলকাতা হাই কোর্ট। সোমবার আদালতের তরফে একমাসের মধ্যে তদন্ত শেষের জন্য সিটকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে সময় বাড়ানো হবে না বলেও সাফ জানানো হয়েছে বিচারপতির তরফে। ছাত্রনেতা আনিসের মৃত্যুর কয়েকদিনের মাথায় তদন্তভার হাতে নেয় সিট (SIT)। ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের কথা ছিল। তবে ১৭ দিনের মাথায় হাই কোর্টে রিপোর্ট পেশ করে তদন্তকারীরা। কিন্তু তখনই সময় বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তদন্তকারীরা। সেই আবেদন খতিয়ে দেখে তদন্তের সময় বাড়াল হাই…

আরও পড়ুন
কলকাতা 

Anubrata Mondol : গরু পাচার মামলায় আজ সিবিআইয়ের মুখোমুখি না হয়ে ডিভিশন বেঞ্চে অনুব্রত

বাংলার জনরব ডেস্ক : গরু পাচার মামলায় সিবিআই এর মুখোমুখি না হওয়ার জন্য কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। সিবিআই দপ্তরে আজই তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মর্মে তাঁকে তৃতীয় নোটিসটি পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  কিন্তু তার ঠিক আগেই এদিন অনুব্রত মণ্ডল হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানান, তাঁকে যাতে কলকাতার সিবিআই (CBI) দপ্তরে গিয়ে হাজিরা দিতে না হয়। সূত্রের খবর, এর পাশাপাশি বিকেলের মধ্যে তিনি সিবিআইকে চিঠিও পাঠাবেন। ওয়াকিবহাল মহলের একাংশের মত, সিবিআইয়ের হাতে গ্রেপ্তারির আশঙ্কায় তাঁর এই…

আরও পড়ুন
কলকাতা 

Haldia Port Case: হলদিয়ায় তোলাবাজি মামলায় সিবিআই তদন্ত বহাল রাখলো সুপ্রিম কোর্ট,ধাক্কা খেল রাজ্য

বাংলার জনরব ডেস্ক : হলদিয়া বন্দরে তোলাবাজি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। শীর্ষ আদালত কলকাতা হাই কোর্টের রায়ই বহাল রাখল। উচ্চ আদালত ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তাদের আবেদন ছিল, সিবিআইয়ের বদলে পুলিশেকই তদন্তের ভার দেওয়া হোক। সোমবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। হলদিয়া বন্দর এলাকা থেকে যে সামগ্রী ট্রাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়, ওই ট্রাক থেকে বন্দর শ্রমিক ভবনের স্লিপ দিয়ে অন্তত ৫০০ টাকা করে তোলা নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর…

আরও পড়ুন
কলকাতা 

Anis Khan Death Mystery: শুক্রবার সকালেই আনিস হত্যায় সিটের তদন্ত রিপোর্ট জমা পড়ল হাই কোর্টে‘‘ওসিকে তো ছুটিতে পাঠিয়ে দিয়েছেন,তবে গোপন জবানবন্দি কবে নেবেন?’’ প্রশ্ন বিচারপতির

বাংলার জনরব ডেস্ক :  গতকাল বৃহস্পতিবার আনিস খান হত্যার রহস্য তদন্ত রিপোর্ট সিটের কলকাতা হাইকোর্টে জমা করার কথা থাকলেও তা গতকাল জমা করেনি, তবে আজ শুক্রবার সকালে হাইকোর্টের রিপোর্ট জমা দিয়েছে আনিস হত্যাকাণ্ডের তদন্তের যুক্ত বিশেষ তদন্তকারী দল সিট।আনিসের পরিবারের হাতেও এই রিপোর্ট তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুক্রবার সেই রিপোর্ট জমা দিয়ে রাজ্য জানিয়েছে, এই মামলায় আরও তদন্তের প্রয়োজন। একই সঙ্গে রাজ্য জানিয়েছে, ফরেন্সিক রিপোর্ট আসতে আরও দু’সপ্তাহ সময় লাগবে। এর পরই বিচারপতি বলেন, ‘‘ওসিকে তো ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। তবে গোপন জবানবন্দি কবে নেবেন?’’ তার…

আরও পড়ুন
কলকাতা 

Anubrata Mondol : গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিলো না কলকাতা হাইকোর্ট, গ্রেপ্তারির আশঙ্কা!

বাংলার জনরব ডেস্ক : আগামী সোমবার অর্থাৎ ১৪ই মার্চ অনুব্রত মণ্ডলকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে। আজ গরু পাচার মামলায় আইনি রক্ষাকবচ  অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দিলো না হাইকোর্ট। তাঁর আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)।   তবে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন। এই রাস্তা খোলা তাঁর সামনে। এছাড়া গ্রেপ্তারির আশঙ্কা থাকলে আগাম জামিনের (Anticipatory Bail) আবেদনও করতে পারেন। তবে রাজনৈতিকভাবে কোন পথে তিনি সিবিআই তলবের মোকাবিলা করেন, তা অবশ্যই দেখার। সপ্তাহ খানেক আগে গরু পাচার মামলায় সিবিআই (CBI) নোটিসের…

আরও পড়ুন