কলকাতা 

‘দুর্নীতির হাজার হাজার ইঁদুর কমিশনকে কুরে কুরে খাচ্ছে,এসএসসির তৃতীয় দলই হল সব দুর্নীতির উৎসস্থল’ এসএসসির নিয়োগ দুর্নীতি নিয়ে মন্তব্য কলকাতা হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : ‘দুর্নীতির হাজার হাজার ইঁদুর কমিশনকে কুরে কুরে খাচ্ছে’। ‘নবম-দশমে শিক্ষক নিয়োগে দুর্নীতির শিকড় অনেক গভীরে’। শিক্ষক নিয়োগে অনিয়ম সংক্রান্ত মামলায় স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) কে এই ভাষাতে কটাক্ষ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। আবার স্টেট লেভেল সিলেকশন টেস্ট বা SLST-তে নবম দশমে সহকারী শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছে । অভিযোগ উঠেছে,  সংরক্ষিত আসনে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। আদালত সূত্রে খবর, SSC-র আইনজীবী আদালতে স্বীকার করে নেন, নিয়োগের সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গেছে। এরপরই…

আরও পড়ুন
কলকাতা 

SSC: প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শিক্ষকতা চাকরিতে নিয়োগ, নেপথ্যে কারা? খুঁজে বের করতে সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : প্যানেলে নাম ছিল না অথচ শিক্ষকতা চাকরিতে যোগ দিয়েছেন এই অভিযোগ সামনে আসার পর অন্য আরেকটি এসএসসির মামলায় আবারো সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক মাসের মধ্যে সিবিআইকে জানাতে হবে কিভাবে প্যানেলে নাম না থাকা সত্ত্বেও শিক্ষকতার চাকরি পেয়েছে। এর নেপথ্যে কারা রয়েছে তাও খুঁজে বের করতে সিবিআইকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নিয়োগে দুর্নীতির ছাতা কত দূর বিস্তৃত তা খুঁজে বার করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিককে মাথায় রেখে এই মামলার অনুসন্ধান করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন তিনি।…

আরও পড়ুন
কলকাতা 

Group C Recruitment: ‘অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধ হোক’, গ্রুপ সি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কৃত গ্রুপ সি র অনিয়মের সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে যে তদন্তে নজরদারি করবেন সিবিআই অধিকর্তা। এদিকে, ভুয়ো চাকরির অভিযোগে বাতিল করা হল ৩৫০ জনের চাকরি। অবিলম্বে ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। নিয়োগে বেনিয়মের অভিযোগ রয়েছে, তাই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর। এদিন, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেন, ‘বেতন ফেরত দিতে হবে, না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা। ব্যবস্থা নেবেন জেলা স্কুল পরিদর্শক’। এই মামলার পরবর্তী শুনানি ১৫ মার্চ ধার্য করা হয়েছে। এদিকে, এর আগে গ্রুপ…

আরও পড়ুন
কলকাতা 

BJP: বিধাননগর পুর নিগমের নির্বাচনের ফল প্রকাশের দিনেই কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি!

বাংলার জনরব ডেস্ক :  গতকাল শনিবার বিধাননগর পুরসভার নির্বাচন ঘিরে কারচুপির অভিযোগ তুলেছে বিজেপি । এই ইস্যুতে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি বলে জানা গেছে । যদিও নিয়ম মেনে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেনি বিজেপি । বিজেপির বক্তব্য হচ্ছে, কমিশনের কাছে অভিযোগ করে কোনো সুবিচার পাবো না । তাই আদালতের দ্বারস্থ হতে চলেছে । গতকাল শনিবারই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিধাননগরের ভোট নিয়ে কমিশনের কাছে আমরা কোনও সুবিচারের আশা করছি না। কেমন ভোট হল তা নিয়ে আমরা আদালতে যাব। কারণ, কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটগ্রহণ হলে তা সুষ্ঠু…

আরও পড়ুন
কলকাতা 

School Opening: স্কুল খোলা নিয়ে বিতর্কে বিরক্ত হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন মামলাকারির আইনজীবীকে, ‘অভিভাবকদের থেকেও আপনার চিন্তা বেশি?’

স্কুল খোলা নিয়ে ‘অযথা’ বিতর্ক নয়— সরাসরি না বলেও বুঝিয়ে দিল কলকাতা হাই কোর্ট। পড়ুয়াদের টিকাকরণ নিয়ে প্রশ্ন তুলে অনলাইন ক্লাস জারি রাখার পক্ষে এবং সব পড়ুয়াকে স্কুলে না পাঠানোর অনুরোধ করে জনস্বার্থে মামলা করা হয়।সেই মামলার শুনানিতে আদালতের প্রশ্ন, ছাত্র-ছাত্রীদর নিয়ে মামলাকারীর চিন্তা কি তাদের অভিভাবকের থেকেও বেশি? আজ সোমবার হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওঠে ওই মামলা। শুনানি চলাকালীন বেঞ্চ কার্যত মামলাকারীর আইনজীবীকে তুলোধনা করেছে। এমনকি প্রকাশ্যেই মামলাকারীর আইনজীবীকে প্রশ্ন করেছে, মামলাকারীর নিজের সন্তান…

আরও পড়ুন
কলকাতা 

Anubrata Mandal: সিবিআইয়ের হাতে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অনুব্রত মণ্ডল

বাংলার জনরব ডেস্ক : সিবিআই এর মুখোমুখি হওয়ার আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।আদালতকে তিনি জানিয়েছেন, তদন্তে সিবিআইকে সমস্ত রকম সহায়তা করতে তিনি তৈরি। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়। বৃহস্পতিবার মামলার শুনানি হতে পারে বলে হাই কোর্ট সূত্রে খবর। সে দিন আদালত কক্ষে হাজির থাকতে পারেন অনুব্রত। গত ২ মে, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন, বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর খুনের মামলায় বেশ কয়েক জন অভিযুক্ত গ্রেফতার হন।…

আরও পড়ুন
কলকাতা 

School Reopening: স্কুলছুট রুখতে অবিলম্বে স্কুল খোলার দাবিতে ফের জনস্বার্থ মামলা দায়ের করলেন এক শিক্ষক, এই দাবীতে চারটি আবেদন জমা পড়ল কলকাতা হাইকোর্টে, আগামীকাল শুক্রবার একসঙ্গে শুনানি

বাংলার জনরব ডেস্ক : করোনা আবহে রাজ্যের স্কুল কলেজ  প্রায় দু’বছর ধরে বন্ধ। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সব কিছু খোলা থাকলেও কেন শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য রাজ্য সরকার পাড়ায় শিক্ষালয় নামে একটি প্রকল্প চালু করেছে। কিন্তু তারপরেও ক্ষোভ কমছে না। আজ বৃহস্পতিবার স্কুলছুট রক্ষার জন্য অবিলম্বে স্কুল খোলার দাবিতে জনস্বার্থে ফের মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার জনস্বার্থ মামলা দায়ের করেছেন ইছাপুর হাই স্কুলের শিক্ষক প্রিয়ঙ্কর ভট্টাচার্য। আদালতে তাঁর আবেদন, দীর্ঘ…

আরও পড়ুন
কলকাতা 

Netaji tableau: ‘‘নেতাজি শুধু বাংলার নন, সারা ভারতের’’ ট্যাবলো বাতিল মামলায় হাইকোর্টে এই দাবি করলেন কেন্দ্রের আইনজীবী

বাংলার জনরব ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলার ট্যাবলো বাদ নেওয়া কলকাতা হাইকোর্টে আজ সোমবার জনস্বার্থ মামলার শুনানী হয় । এই শুনানী প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে বলেন, এখন আর আমাদের কী করার আছে ? এদিন এই মামলার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ওয়াই জে দস্তুর, ট্যাবলো বাতিল নিয়ে কেন্দ্রের যুক্তি তুলে ধরেছেন আদালতে। সেখানে তিনি জানিয়েছেন, নেতাজির তৈরি আজাদ হিন্দ ফৌজ (আইএনএ) নৌবিদ্রোহের সময় যোগ দিয়েছিল ভারতীয় সেনার সঙ্গে। সে সময় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে একটি ট্যাবলো তৈরি হয়েছে। সে জন্যই আলাদা করে ওই ট্যাবলোর রাখা হয়নি বলে জানিয়েছেন…

আরও পড়ুন
কলকাতা 

Suvendu Adhikari: নেতাইয়ের শহীদ দিবসের কর্মসূচিতে শুভেন্দুকে যেতে কেন বাধা এবং তাঁর বাড়ির সামনে কেন সিসিটিভি লাগানো হয়েছে? দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে রাজ্যকে জানাতে বলল হাইকোর্ট

বাংলার জনরব ডেস্ক : রাজ্যপালের পর এবার শুভেন্দু অধিকারী সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নেতাইয়ের শহীদ স্মরণ কর্মসূচিতে বাধা দেওয়া এবং তার বাড়ি সামনে সিসিটিভি লাগানোর অভিযোগ জানিয়ে। আজ বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে হবে রাজ্যকে। শুভেন্দুর আইনজীবী কলকাতা হাইকোর্টে বলেন, আদালতের অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে লালগড়ের নেতাইয়ে ‘শহিদ স্মরণ’ কর্মসূচিতে যোগ দিতে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার শুনানিপর্বে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, গত ৭ জানুয়ারি নেতাইয়ের মূল কর্মসূচিতে শুভেন্দুকে ঢুকতে বাধা দেয়নি পুলিশ। কিন্তু উনি ২০১১…

আরও পড়ুন
কলকাতা 

Kalyan Banerjee: সরকারি পদে থেকে অনৈতিকভাবে স্বজনপোষণ ও কয়েকজন মহিলা আইনজীবীকে বিশেষ সুবিধা পাইয়ে দিয়েছেন কল্যাণ, প্রধান বিচারপতিকে চিঠি তৃণমূল আইনজীবী সেলের

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি সরকারি পদে থেকে অনৈতিকভাবে স্বজনপোষণ ও বিশেষ কয়েক জন মহিলা আইনজীবীকে বিশেষ সুযোগ-সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ । আর এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের আইনজীবী সেল। একই চিঠি দেওয়া হয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবারই কলকাতা হাই কোর্ট চত্বরে কল্যাণের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন আইনজীবীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে হাই কোর্টে সিন্ডিকেটরাজ চালাচ্ছেন কল্যাণ। যা অবিলম্বে বন্ধ হওয়া দরকার। মঙ্গলবার ওই আইনজীবীরা ‘কল্যাণের দাদাগিরি মানব না’, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায়…

আরও পড়ুন