কলকাতা 

শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় এসএসসির প্রাক্তন উপদেষ্টার সম্পত্তির হিসাব দিতে বললো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  শিক্ষক নিয়োগ মামলায় অনিয়মের অভিযোগে এসএসসির (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে সম্পত্তির হিসেব জমা দিতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ।আজ মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ উপদেষ্টার আবেদন খারিজ করে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল।

সম্প্রতি নবম ও দশম শ্রেণির গণিতের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন আব্দুল গণি আনসারি-সহ বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। তাঁদের অভিযোগ, মেধা তালিকায় যাঁরা কোনও জায়গা পাননি, তাঁরা চাকরি পেয়েছেন। মেধা তালিকায় অনেক পিছনে থাকা পরীক্ষার্থীরাও নিয়োগপত্র হাতে পেয়েছেন বলে দাবি ওই চাকরিপ্রার্থীদের। বেনিয়ম নজরে আসে হাই কোর্টেরও।

Advertisement

দিন তিনেক আগে এই সংক্রান্ত মামলায় এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক ড: শান্তিপ্রসাদ সিনহার যাবতীয় সম্পত্তির হিসেব তলব করেছিলেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শান্তিপ্রসাদ সিনহা। মঙ্গলবার বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ উপদেষ্টা সিনহার আবেদন খারিজ করে সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রাখল।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ