SSC: শিক্ষক নিয়োগে জট কাটাতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থের সম্মতিতে গঠিত উপদেষ্টা কমিটি বেআইনি, হাইকোর্টকে জানাল অনুসন্ধান কমিটি
বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে। চাকরিতে বহাল ৬০৯ জনের নিয়োগও বেআইনি। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করে এমনটাই জানাল রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে তৈরি বিশেষ অনুসন্ধান কমিটি। পাশাপাশি, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমতি নিয়ে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে পাঁচ সদস্যের যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল, তাকেও অনুসন্ধান কমিটি বেআইনি বলে জানিয়েছে। ডিভিশন বেঞ্চ থেকে বেরিয়ে এ কথা জানিয়েছেন অনুসন্ধান কমিটির সদস্য তথা আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, এসএসসি-র তৎকালীন প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য…
আরও পড়ুন