কলকাতা 

Kabir Suman: রবিবার ফেসবুকে পোস্ট করে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন কবীর সুমন

বাংলার জনরব ডেস্ক : একটি বাংলা চ্যানেলের সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে কিছু অশ্লীল শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে কবীর সুমনের বিরুদ্ধে। সেই অভিযোগকে ঘিরে রাজ্যজুড়ে বিজেপির কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে পড়েছে। হিন্দু এবং বাঙ্গালীদের অপমান করা হয়েছে বলে প্রচার সংগঠিত করতে থাকে বিজেপির একটা অংশ। একইসঙ্গে বিভিন্ন সচেতন মহল থেকেও সংগীত শিল্পী কবীর সুমনের ওই বক্তব্যের সমালোচনা করা হয়। এই ধরনের বক্তব্য যে বাংলার কৃষ্টি-সংস্কৃতির বিরোধী তা নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই কবীর সুমনের এই বক্তব্যকে ঘিরে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ধর্মীয় ভাবাবেগে আঘাত এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক…

আরও পড়ুন
দেশ 

Uddhav Thackeray: ‘‘আমরা বিজেপি-কে ত্যাগ করেছি, হিন্দুত্বকে নয়, বিজেপি মানে হিন্দুত্ব নয়’’ দাবি উদ্ধবের

বাংলার জনরব ডেস্ক : বিলম্বে বোধোদয় হলো । প্রায় ২৫ বছর ধরে একটানা জোট শরিক থাকার পর ক্ষমতার দ্বন্দ্বে শেষ পর্যন্ত বিজেপির সঙ্গ ত্যাগ করেছিল শিবসেনা । এখন শিবসেনা বলছে বিজেপির সঙ্গে এতদিন সম্পর্ক রাখা ঠিক হয়নি । ওই সিদ্ধান্ত ছিল ভুল। গতকাল রবিবার শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ৯৬তম জন্মদিনে দলীয় কর্মীদের এক সভায় শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ওই ২৫ বছর শুধু সময়ই নষ্ট হয়েছে। বিজেপি-কে নিয়ে উদ্ধবের পরিতাপ, ‘‘আমার একমাত্র আক্ষেপ, একদা তারা আমাদের বন্ধু ছিল। সেই বন্ধুত্বকে আমরা সযত্নে রক্ষা করেছি। বিজেপি-র সঙ্গে এই…

আরও পড়ুন
জেলা 

Bhatpara : নেতাজি মূর্তিতে মাল্যদান নিয়ে বচসা, মারপিট, চললো গোলাগুলিও! ফের উত্তপ্ত ভাটপাড়া

বাংলার জনরব ডেস্ক : আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষ উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে নেতাজির মূর্তিতে মালা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয় আর এই সংঘর্ষ কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বিজেপি সাংসদ অর্জুন সিং কে লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। ইটের পাল্টা হিসাবে পাটকেল হিসাবে ছুটে আসে সাংসদ অর্জুন সিং এর নিরাপত্তারক্ষীদের কাছ থেকে এগুলি বলে অভিযোগ। সাংসদ নিরাপদ সাংসদের নিরাপত্তারক্ষীরা কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল পরিস্থিতি সামাল দিতে এলাকায় র‌্যাফ নামানো হয়েছে।…

আরও পড়ুন
জেলা 

BJP : নেতাজির জন্মদিনে বিক্ষুব্ধ বিজেপির নেতা কর্মীরা ফের বনভোজনের শামিল হলেন গোবরডাঙ্গায়

বাংলার জনরব ডেস্ক : নেতাজির জন্মদিনে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এর ঘনিষ্ঠতা উত্তর ২৪ পরগনার  গোবরডাঙ্গায় বনভোজনের আয়োজন করলেন। উত্তর ২৪ পরগনা বিজেপি সূত্রে জানা গিয়েছে, শান্তনু ছাড়াও ওই বনভোজনে দলের কয়েক জন বিধায়ক এবং জন প্রতিনিধিদের থাকার কথা। ঘটনাচক্রে বনগাঁর বনভোজনে উপস্থিত ছিলেন পদ্মশিবিরের রাজ্য কমিটি থেকে বাদ পড়া রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু, বর্তমান কমিটির মুখপাত্র তথা প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া-সহ অনেকেই। তাঁরা এ বারের চড়ুইভাতিতেও উপস্থিত হবেন কি না তা এখনও স্পষ্ট নয়। গোবরডাঙার গৈপুরে বিজেপি-র গোবরডাঙা পুরমণ্ডলের সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়ের…

আরও পড়ুন
জেলা 

Covid-19: “কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে, রাজ্য সরকার একটি গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে স্কুল বন্ধ রেখে” নন্দীগ্রামের সভায় রাজ্যকে নিশানা বিরোধী দলনেতার

বাংলার জনরব ডেস্ক : স্কুল খোলা এবং স্কুল ছুটদের দ্রুত বিদ্যালয়ের আঙিনায় ফিরিয়ে আনার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এবার স্কুল খোলার দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার শুভেন্দু তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বিরুলিয়ায় দলীয় জনসভায় বলেন, “সরকার বাহাদূরের কাছে আবেদন করব, গ্রামের গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে তাঁদের জন্য টিকার ব্যবস্থা করবেন এবং কোভিডবিধি মেনে দ্রুত স্কুল খুলবেন।’’ এদিন শুভেন্দু বলেন, “নন্দীগ্রামের প্রত্যন্ত এলাকার এক স্কুল ছাত্রী আমাকে ফোন করে তার দুঃখের কথা জানিয়েছে। দু’বছর ধরে তারা শিক্ষালাভ থেকে বঞ্চিত হয়েছে। এই রকম গরিব শিক্ষার্থীদের জন্য…

আরও পড়ুন
দেশ 

Assembly Election 2022: কংগ্রেসের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতির বন্যা, ৪০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি উত্তরপ্রদেশের জনতাকে দিলেন রাহুল ও প্রিয়াঙ্কা

বাংলার জনরব ডেস্ক : আর মাত্র কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হবে দেশের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কে জিতবে? তাই স্বাভাবিক ভাবেই এই নির্বাচন দেশের জাতীয় দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে কংগ্রেস ও বিজেপির কাছে এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। 2024 সালের নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে বিজেপি ক্ষমতায় থাকবে কি থাকবে না প্রায় ঠিক হয়ে যাবে এই পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর। তাই এই নির্বাচনে জিততে সব পক্ষই মরিয়া হয়ে উঠেছে। রাজনৈতিক পরিস্থিতি যা হয়েছে তাতে এটা স্পষ্ট হয়েছে পাঞ্জাব…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022: যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন প্রখ্যাত দলিত নেতা চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ, চাপে বিজেপি

বুলবুল চৌধুরী : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন আকর্ষণ বেড়ে চলেছে। একদিকে বিজেপি সমাজবাদী পার্টি ও কংগ্রেস দল ভাঙার চেষ্টা করছে অন্যদিকে সমাজবাদী পার্টি বিজেপির একের পর এক মন্ত্রীকে নিয়ে শোরগোল তুলে দিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশিষ্ট দলিত নেতা এনআরসি আন্দোলনের অন্যতম মুখ চন্দ্রশেখর আজাদ আজ ঘোষণা করেছেন তিনি গোরক্ষপুর সদর বিধানসভা কেন্দ্রে যোগী আদিত্যনাথ এর বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। চন্দ্রশেখর আজাদ ওরফে রাবণ দলিত নেতা হিসাবে সমগ্র উত্তর ভারতে পরিচিত মুখ। তাঁর প্রতিষ্ঠিত ভিম আর্মি রীতিমতো বিজেপি দলের কাছে ত্রাসে পরিণত হয়েছে। একইসঙ্গে চন্দ্রশেখর…

আরও পড়ুন
কলকাতা 

Post Poll Violence : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামে বিজেপি কর্মী খুনের মামলায় শেখ সুফিয়ানকে এখনই গ্রেপ্তার নয় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : ভোট-পরবর্তী হিংসায় নন্দীগ্রামের বিজেপির কর্মী খুনের মামলায় তৃণমূল নেতা নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে সামরিক জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে। সেই মামলার তদন্তে নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন খুনের সঙ্গে নাম লড়াই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি শেখ সুফিয়ানের। তিনি জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আগাম আবেদন করলে সেই আবেদন খারিজ হয়ে যায় এর পরেই তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন।আজ বৃহস্পতিবার সেই আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ৩১ জানুয়ারি, পরবর্তী…

আরও পড়ুন
দেশ 

UP Election 2022 : বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে না পেরে দলীয় অফিসের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা সমাজবাদী পাটির সদস্যের

বাংলার জনরব ডেস্ক : দলের একনিষ্ঠ সদস্য হয়েও বিধানসভা নির্বাচনে টিকিট পাননি । এই অভিমানে দলীয় অফিসের সামনে নিজের গায়ে আগুন দিযে আত্মহত্যার চেষ্টা করলেন সমাজবাদী পার্টির এক সদস্য । লখনউতে পার্টির সদর দপ্তরের সামনে গায়ে আগুন (Self Immolates)দিলেন তিনি। পথচলতি মানুষের চেষ্টায় তাঁকে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে আনা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করেছে। ভোটের আগে এই ঘটনায় স্বভাবতই বিড়ম্বনায় পড়েছে অখিলেশের (Akhilesh Yadav) দল। জানা গিয়েছে, সমাজবাদী পার্টির (Samajwadi Party) ওই সদস্যের নাম আদিত্য ঠাকুর। তিনি দলের আলিগড় (Aligarh)শাখার একজন সক্রিয় সদস্য। রবিবার সকালে আলিগড় থেকে সটান…

আরও পড়ুন
কলকাতা 

BONGO BJP :“শুশ্রূষা না করে লুকিয়ে রাখলে রোগ সারে না, রোগীরই মৃত্যু হয়, অর্থ এবং নারীচক্রের সংসর্গ থেকে রোগের সূত্রপাত। বিধানসভা নির্বাচনের খারাপ ফলের পরেও শুদ্ধিকরণ হয়নি। বাংলায় কি বিজেপির (BJP) মৃত্যু হতে চলেছে?” : বিস্ফোরক মন্তব্য তথাগতের

বাংলার জনরব ডেস্ক : বঙ্গ বিজেপির অপমৃত্যু শুধূ সময়ের অপেক্ষা মাত্র বলে ফের বির্তকিত মন্তব্য করলেন বর্ষীয়ান নেতা তথাগত রায়।শনিবার সকালের টুইটে তিনি লেখেন, “শুশ্রূষা না করে লুকিয়ে রাখলে রোগ সারে না। রোগীরই মৃত্যু হয়। অর্থ এবং নারীচক্রের সংসর্গ থেকে রোগের সূত্রপাত। বিধানসভা নির্বাচনের খারাপ ফলের পরেও শুদ্ধিকরণ হয়নি। বাংলায় কি বিজেপির (BJP) মৃত্যু হতে চলেছে?” শুক্রবারও একটি টুইটে রাজ্য বিজেপিকে খোঁচা দিয়েছিলেন তিনি। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি মন্ত্রীদের মন্ত্রিসভা ছাড়া প্রসঙ্গে টুইটে প্রবীণ নেতা লেখেন, “উত্তরপ্রদেশের বিজেপির মন্ত্রিসভা ছেড়ে মন্ত্রীরা সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছে বলে যাঁরা উল্লসিত হচ্ছেন, তাঁদের…

আরও পড়ুন