কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Tarun Majumdar: বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক, দেখতে এসএসকেএমের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক। যকৃৎজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছর বয়সি এই পরিচালক। অসুস্থ পরিচালককে বৃহস্পতিবার দেখতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার রাজনৈতিক ক্ষেত্রে বরাবরই মমতা-বিরোধী মুখ হিসেবে দেখা গিয়েছে তরুণ মজুমদারকে। সেই বিভাজন দূরে সরিয়ে যেভাবে বর্ষীয়ান পরিচালককে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী, তাতে তিনি আবারও সৌজন্যের নজির রাখলেন বলেই মত রাজনৈতিক মহলের। জানা গিয়েছে, পরিচালককে দেখতে হাসপাতালে যান রাজনীতিবিদ কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বসুরাও। পরিচালকের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। দলে রয়েছেন…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : এক নির্মল ভোর….// আরেফা গোলদার

এক নির্মল ভোর…. ******************* ✍️আরেফা গোলদার __________________ জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একফালি সুজাতা আকাশ।একটা ক্ষীণ আলো ছড়িয়ে পড়েছে পুব আকাশে একটু একটু করে।সময়টা এখন সুবহে সাদিক।( শেষ রাতে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে সুবহে সাদিক।সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত ফযরের নামাজের সময়।)। আধো অন্ধকারে রাস্তা টপকে পাঁচিল ,পুকুর আর সারি সারি বাড়িগুলো মনে হচ্ছে ঠিক যেন জামদানি শাড়ির আঁচলের মতো সাজানো। এ সময়টায় কর্মব্যস্ততা নেই।একান্ত নিজের……. ঘড়ির কাঁটার টিক টিক শব্দ ভেদ করে ফেলে আসা দিনগুলোর স্থায়ী মুহূর্তেরা অলিন্দ নিলয়ে ঢেউ…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : কলম // আরেফা গোলদার

কলম আরেফা গোলদার_______ কবি আজ কলম ধরো অসহায় আর বঞ্চিতে সব হারিয়ে মরছে যারা করছে লড়াই নিভৃতে। উপন্যাসের পাতা জুড়ে তীব্র জেদ ছড়িয়ে দাও প্রতিবাদের মাঝদরিয়ায় কলম্বাসের মতোই হও। ভালোবাসার কাব্যগীতি বাকরুদ্ধ স্তব্ধতায় ঝরুক আগুন বর্ণমালার লিখুক কলম যন্ত্রণায়। জ্বলছে দেশ মনের ক্ষেত বৈষম্যের সামিয়ানায় কবির কলম বিছিয়ে দিলাম অসাম্যের যবনিকায় । শোষণ আর অনাচারে দুই আঙুলে তরোয়ালে মানবতা জাগিয়ে তোলো ছন্দ ভরা কবিয়ালে । কুর্নিশ করি উজ্জ্বলতায় শব্দ বর্ণ অক্ষরে শপথ নিলাম নতুন ভোরে ভালোবাসার স্বাক্ষরে ।।।   আরেফা গোলদার…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ভার্চুয়ালি ব্যতিক্রমী আবৃত্তি গানের অনুষ্ঠান

সংবাদদাতা, বাংলার জনরব: নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত ভার্চুয়ালি এক মনোজ্ঞ আবৃত্তির অনুষ্ঠান হয়ে গেল গত ১২ জুন ২০২২ সন্ধ্যায়। যাতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ বেতারের বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাজমা পারভীন, কোলকাতা ও বেতার দূরদর্শন খ্যাত আবৃত্তি শিল্পী অনুষ্ঠান সঞ্চালিকা সুস্মিতা সরকার, গুয়াহাটির প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও নাট্যব্যক্তিত্ব গৌতম ভট্টাচার্য এবং গুয়াহাটির সুগায়িকা তথা গল্প কবিতার সুপাঠিকা সন্দীপা চক্রবর্তী। বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সাহিত্যিক সেখ আব্দুল মান্নানের সঞ্চালনায় এদিনের ব্যতিক্রমী আবৃত্তি অনুষ্ঠানের সূচনা হয় শিল্পী সন্দীপা চক্রবর্তীর সুকন্ঠে পরিবেশিত দুখানি রবীন্দ্র সংগীত দিয়ে। তিনি প্রথমে পূজা পর্যায়ের ‘প্রাণ ভরিয়ে…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : জন্মভূমি / আরেফা গোলদার

জন্মভূমি আরেফা গোলদার___________ বিপন্ন ভারত বিষণ্ণ ভারত বিধ্বস্ত জন্মভূমি স্বৈরতন্ত্রী রাজভয় কাঁটাতার সীমানায় পর্যুদস্ত তুমি আমি! তুমিতো চাইছো প্রাণপণ বাঁচতে আমিও চাইছি তাই! একজোট হয়ে চলো না তবে থামাই এ লড়াই। তোমার মায়ের হাসিমুখ দেখে হাসবে আমারও আম্মি, স্নিগ্ধ আলোয় ভিজবে আবার সোনার মাতৃভূমি। বাঁধনটুকু অটুট থাক আর যা কালো ফেলে দিই ছুঁড়ে, শঙ্খ ধ্বনি মিশুক আবার ভোরের আজান সুরে। সম্প্রীতি তে থাকবো বাঁধা চির পরস্পরে।   ✍️আরেফা

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : লগ্ন / আরেফা গোলদার

লগ্ন আরেফা গোলদার___ হারতে রাজি ঢেউয়ের বাজি মরণযে আজ সুখের পরম পাওয়া হারিয়ে তোকে প্রহর গুনছি শেষের। শেষ লগ্নে জড়িয়ে বক্ষে পারিনি রাখতে ধরে সেই যামিনী হয়নি প্রভাত জনম জনম ধরে। কাঠ গোলাপের মালা গেঁথেছি অসীম প্রতীক্ষায় লগ্ন হাতে আসবো ফিরে যেথায় ছিলো বিদায়। ✍️ আরেফা গোলদার

আরও পড়ুন
অন্যান্য বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

World Environment Day : পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কবিতা : প্রকৃতি / আরেফা গোলদার

আজ ৫ জুন পরিবেশ দিবস। সমগ্র বিশ্ব জুড়ে চলছে পরিবেশ দূষণ। এই প্রেক্ষাপটে পরিবেশ দিবসে কলম ধরেছেন। কবি আরেফা গোলদার। প্রকৃতি ____আরেফা গোলদার পুড়ছে আমাজন ডুবেছে সোঁদরবন সয়েছে ঝড় তুফান। রোষের শোধ নেবে সে আজ হও তবে সাবধান। বুক জুড়ে তার যত বাদাবন বাঁচিয়ে রাখতো শহর লড়াই করতে উজাড় হয়েছে জঠরে ক্ষতের বহর। পশু পাখি মানুষ মাছ সবাই দেখো বিষণ্ণ প্রকৃতি থাকলে টিকবে তবে নইলে সব বিপন্ন। এবার তবে চলো সবে নতুন করে ভাবি ছোট ছোট চারা বসাই পাল্টাই এ ছবি। “একটি চারা এক পৃথিবী” স্লোগান উঠুক আজ সৃষ্টি সুখে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাহিত্যে পাঠ ও বিশ্লেষণের বিরল সাক্ষী থাকল কলকাতা ইলিয়ট রোডের সান্ধ্য সাহিত্য আড্ডা

সংবাদদাতা, বাংলার জনরব: ৪ জুন ২০২২ বাংলা সাহিত্যের বিরল সাক্ষী থাকল কলকাতা। আর অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে কলকাতা ইলিয়ট রোড স্থিত পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম আইনজীবী সর্দার আমজাদ আলীর কার্যালয়ে। এতদিন জনমানসে আমজাদ আলী সাহেব‌ একজন যশস্বী আইনজীবী তথা বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ হিসেবেই সুপরিচিতি লাভ করেছেন।‌ কিন্তু এদিন তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক তথা সাহিত্য আলোচক হিসেবে প্রতীয়মান হয়েছেন নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত তাঁরই কার্যালয়ে সাহিত্য সন্ধ্যায়। প্রাসঙ্গিক আলোচনা ও সাহিত্য পাঠের প্রাঞ্জল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তালাশনামা’ উপন্যাসের বহু চর্চিত লেখক ইসমাইল দরবেশ, বিভিন্ন প্রকাশনা দ্বারা প্রকাশিত প্রায় দু…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Tribute to Singer KK: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে

রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ফুল দিয়ে গায়ককে শ্রদ্ধা জানান, মমতার পরেই গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ। ছিলেন পরিবারের আরও দুই সদস্য। শ্রদ্ধাজ্ঞাপনের পরই গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে। বুধবার রবীন্দ্র সদনে খুব অল্প সময়ের মধ্যেই শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়েছিল। দুপুরে বাঁকুড়া থেকে ফিরে মমতা জানিয়েছিলেন, বাংলায় রবীন্দ্র সদনেই প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়। তাই প্রয়াত গায়ক কেকের মরদেহও এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে। এর…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাহিত্যিক সমাজ সেবক বজলে রহমানের সংবর্ধনা

সংবাদদাতা, বাংলার জনরব: গত ২৭ মে ২০২২ শুক্রবার কলকাতা ২৫ ব্রাইট স্ট্রিটে অবস্থিত আমানত ফাউন্ডেশন ট্রাস্টের কার্যালয়ে এক অনাড়ম্বর বৈকালিক অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় পঞ্চানন বর্মা পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও সমাজসেবক বজলে রহমানকে। উত্তর বঙ্গের নস্য শেখ উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য বজলে রহমান এদিন আমানত ফাউন্ডেশন ট্রাস্ট জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেড এবং ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের আয়োজিত যৌথ অনুষ্ঠানে সম্মানিত হয়ে নিজের অনুভূতি প্রকাশে কয়েকটি মূল্যবান বক্তব্য পেশ করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে তিনি বলেন পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে শৈক্ষিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে…

আরও পড়ুন