বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ভার্চুয়ালি ব্যতিক্রমী আবৃত্তি গানের অনুষ্ঠান

সংবাদদাতা, বাংলার জনরব: নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত ভার্চুয়ালি এক মনোজ্ঞ আবৃত্তির অনুষ্ঠান হয়ে গেল গত ১২ জুন ২০২২ সন্ধ্যায়। যাতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ বেতারের বিশিষ্ট আবৃত্তি শিল্পী নাজমা পারভীন, কোলকাতা ও বেতার দূরদর্শন খ্যাত আবৃত্তি শিল্পী অনুষ্ঠান সঞ্চালিকা সুস্মিতা সরকার, গুয়াহাটির প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও নাট্যব্যক্তিত্ব গৌতম ভট্টাচার্য এবং গুয়াহাটির সুগায়িকা তথা গল্প কবিতার সুপাঠিকা সন্দীপা চক্রবর্তী। বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সাহিত্যিক সেখ আব্দুল মান্নানের সঞ্চালনায় এদিনের ব্যতিক্রমী আবৃত্তি অনুষ্ঠানের সূচনা হয় শিল্পী সন্দীপা চক্রবর্তীর সুকন্ঠে পরিবেশিত দুখানি রবীন্দ্র সংগীত দিয়ে। তিনি প্রথমে পূজা পর্যায়ের ‘প্রাণ ভরিয়ে…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : জন্মভূমি / আরেফা গোলদার

জন্মভূমি আরেফা গোলদার___________ বিপন্ন ভারত বিষণ্ণ ভারত বিধ্বস্ত জন্মভূমি স্বৈরতন্ত্রী রাজভয় কাঁটাতার সীমানায় পর্যুদস্ত তুমি আমি! তুমিতো চাইছো প্রাণপণ বাঁচতে আমিও চাইছি তাই! একজোট হয়ে চলো না তবে থামাই এ লড়াই। তোমার মায়ের হাসিমুখ দেখে হাসবে আমারও আম্মি, স্নিগ্ধ আলোয় ভিজবে আবার সোনার মাতৃভূমি। বাঁধনটুকু অটুট থাক আর যা কালো ফেলে দিই ছুঁড়ে, শঙ্খ ধ্বনি মিশুক আবার ভোরের আজান সুরে। সম্প্রীতি তে থাকবো বাঁধা চির পরস্পরে।   ✍️আরেফা

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : লগ্ন / আরেফা গোলদার

লগ্ন আরেফা গোলদার___ হারতে রাজি ঢেউয়ের বাজি মরণযে আজ সুখের পরম পাওয়া হারিয়ে তোকে প্রহর গুনছি শেষের। শেষ লগ্নে জড়িয়ে বক্ষে পারিনি রাখতে ধরে সেই যামিনী হয়নি প্রভাত জনম জনম ধরে। কাঠ গোলাপের মালা গেঁথেছি অসীম প্রতীক্ষায় লগ্ন হাতে আসবো ফিরে যেথায় ছিলো বিদায়। ✍️ আরেফা গোলদার

আরও পড়ুন
অন্যান্য বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

World Environment Day : পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কবিতা : প্রকৃতি / আরেফা গোলদার

আজ ৫ জুন পরিবেশ দিবস। সমগ্র বিশ্ব জুড়ে চলছে পরিবেশ দূষণ। এই প্রেক্ষাপটে পরিবেশ দিবসে কলম ধরেছেন। কবি আরেফা গোলদার। প্রকৃতি ____আরেফা গোলদার পুড়ছে আমাজন ডুবেছে সোঁদরবন সয়েছে ঝড় তুফান। রোষের শোধ নেবে সে আজ হও তবে সাবধান। বুক জুড়ে তার যত বাদাবন বাঁচিয়ে রাখতো শহর লড়াই করতে উজাড় হয়েছে জঠরে ক্ষতের বহর। পশু পাখি মানুষ মাছ সবাই দেখো বিষণ্ণ প্রকৃতি থাকলে টিকবে তবে নইলে সব বিপন্ন। এবার তবে চলো সবে নতুন করে ভাবি ছোট ছোট চারা বসাই পাল্টাই এ ছবি। “একটি চারা এক পৃথিবী” স্লোগান উঠুক আজ সৃষ্টি সুখে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাহিত্যে পাঠ ও বিশ্লেষণের বিরল সাক্ষী থাকল কলকাতা ইলিয়ট রোডের সান্ধ্য সাহিত্য আড্ডা

সংবাদদাতা, বাংলার জনরব: ৪ জুন ২০২২ বাংলা সাহিত্যের বিরল সাক্ষী থাকল কলকাতা। আর অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে কলকাতা ইলিয়ট রোড স্থিত পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম আইনজীবী সর্দার আমজাদ আলীর কার্যালয়ে। এতদিন জনমানসে আমজাদ আলী সাহেব‌ একজন যশস্বী আইনজীবী তথা বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ হিসেবেই সুপরিচিতি লাভ করেছেন।‌ কিন্তু এদিন তিনি একজন বিশিষ্ট সাহিত্যিক তথা সাহিত্য আলোচক হিসেবে প্রতীয়মান হয়েছেন নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত তাঁরই কার্যালয়ে সাহিত্য সন্ধ্যায়। প্রাসঙ্গিক আলোচনা ও সাহিত্য পাঠের প্রাঞ্জল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘তালাশনামা’ উপন্যাসের বহু চর্চিত লেখক ইসমাইল দরবেশ, বিভিন্ন প্রকাশনা দ্বারা প্রকাশিত প্রায় দু…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Tribute to Singer KK: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে

রবীন্দ্র সদনে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল গায়ক কৃষ্ণকুমার কুন্নাথকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ফুল দিয়ে গায়ককে শ্রদ্ধা জানান, মমতার পরেই গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা এবং পুত্র নকুল কৃষ্ণা কুন্নাথ। ছিলেন পরিবারের আরও দুই সদস্য। শ্রদ্ধাজ্ঞাপনের পরই গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানানো হয় শিল্পীকে। বুধবার রবীন্দ্র সদনে খুব অল্প সময়ের মধ্যেই শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়েছিল। দুপুরে বাঁকুড়া থেকে ফিরে মমতা জানিয়েছিলেন, বাংলায় রবীন্দ্র সদনেই প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানানো হয়। তাই প্রয়াত গায়ক কেকের মরদেহও এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে। এর…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সাহিত্যিক সমাজ সেবক বজলে রহমানের সংবর্ধনা

সংবাদদাতা, বাংলার জনরব: গত ২৭ মে ২০২২ শুক্রবার কলকাতা ২৫ ব্রাইট স্ট্রিটে অবস্থিত আমানত ফাউন্ডেশন ট্রাস্টের কার্যালয়ে এক অনাড়ম্বর বৈকালিক অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় পঞ্চানন বর্মা পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও সমাজসেবক বজলে রহমানকে। উত্তর বঙ্গের নস্য শেখ উন্নয়ন পর্ষদের অন্যতম সদস্য বজলে রহমান এদিন আমানত ফাউন্ডেশন ট্রাস্ট জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেড এবং ইউনাইটেড গার্জিয়ান কাউন্সিলের আয়োজিত যৌথ অনুষ্ঠানে সম্মানিত হয়ে নিজের অনুভূতি প্রকাশে কয়েকটি মূল্যবান বক্তব্য পেশ করেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে তিনি বলেন পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে শৈক্ষিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Manjusha Niyogi : পল্লবী – বিদিশার পর আর এক সিরিয়াল অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার পাটুলিতে, শোকের ছায়া টালিগঞ্জ পাড়ায়

বাংলার জনরব ডেস্ক : মাত্র দুই সপ্তাহের মধ্যে তিনজন অভিনেত্রী আত্মঘাতী হওয়ার ঘটনায় কলকাতা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বিনোদন জগত শুরু হয়েছে আলোচনা। অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা মজুমদারের পর এবার আরেক সিরিয়াল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগের ঝুলন্ত দেহ উদ্ধার হল তার বাপের বাড়ির পাটুলি থেকে।পরিবার সূত্রে খবর, বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। তাঁর মায়ের দাবি, বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন অভিনেত্রী। তার জেরেই আত্মহত্যা। যদিও পুলিশ এই ঘটনায় কোনও সুইসাইড নোট পায়নি। অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু হয়েছে। মঞ্জুষা টলিউডে কাজ করছেন বহু দিন ধরেই। একটি টিভি চ্যানেলে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

” সৃষ্টি সুখের উল্লাসে” এর সাড়ম্বরে পালন করলো নজরুল জয়ন্তী

এম. এ মনু :  উলুবেড়িয়ায় আজ ১১ জৈষ্ঠ্য চির বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম দিবস ” সৃষ্টি সুখের উল্লাসে” সাড়ম্বরে পালন করলো উলুবেড়িয়া, বারাগোহাল, মেরিট কেয়ার মিশন। এই অনুষ্ঠান ঘিরে ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া।নৃত্য সংগীত, কবিতা আবৃত্তি, সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের নজরুল সম্পর্কে আলোচনা। শিক্ষক রাজু মাজী বলেন, বর্তমান সময় সমাজ ও রাজনৈতিক পরিস্থিতিতে নজরুল ইসলামের কবিতা গান কতটা প্রাসঙ্গিক হয়ে উঠেছে উপলব্ধি করছি। এই বিষয়ে আলোচনা করে মিশনের সম্পাদক এম এম আব্দুর রহমান, সভাপতি মোবাইদুল মোল্লা, শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষিকা জোৎস্না. প্রমুখ, আব্দুর রাকিরবের সুললিত…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

“দ্যা প্রোগ্রেস” এর “নজরুল জন্ম জয়ন্তী” পালন

বিশেষ প্রতিনিধি : উলুবেড়িয়ার খানজাদাপুর “দ্যা প্রোগ্রেস” আয়োজিত “নজরুল জন্ম জয়ন্তী” পালিত হয়। এই উপলক্ষে  শিশু কিশোরদের উৎসাহ উদ্দীপনাকে লক্ষ্য করা যায়।সম্পাদক সেখ আনোয়ারুল হক প্রারম্ভিক ভাষণের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান -ছাত্র ছাত্রীদের আবৃত্তি ,গজল,কুইজ প্রতিযোগীতা ইত্যাদির মাধ্যমে হয়ে ওঠে যথার্থই হৃদয়গ্রাহী। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক এম, এ, মনু উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে আরো হৃদয়গ্রাহী ।আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন প্রধানশিক্ষিকা এলিজা সরদার ,সহকারী শিক্ষিকা নয়না দাস সহ অন্যান্য শিক্ষক ওশিক্ষিকা মন্ডলী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এম,এ, মনু, নজরুল ইসলামের “সব্যসাচী কবিতা পাঠে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে ”  

আরও পড়ুন