দেশ 

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিল বাবা মা অভিমানে একসঙ্গে তিন বোন আত্মঘাতী

অনলাইনে গেম খেলতে নিষেধ করেছিলেন বাবা-মা। অভিমানে বহুতলের আবাসনের ১০তলা থেকে একসঙ্গে ঝাঁপ দিল তিন বোন। মঙ্গলবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১২, ১৪ এবং ১৬ বছর বয়সি ওই তিন নাবালিকার। জানা যাচ্ছে, তিন বোনই অনলাইনে গেমের প্রতি আসক্ত ছিল। করোনার অতিমারির সময় থেকেই মোবাইলে গেমের প্রতি ঝোঁক বাড়তে থাকে তাদের। সময়ের সঙ্গে সঙ্গে অনলাইন গেমের প্রতি আসক্তিও বৃদ্ধি পায় তিন বোনের। এমনকি মাঝেমধ্যে স্কুলে না গিয়ে গেম খেলতে বসে যেত তিন কিশোরী। তিন মেয়ের অনলাইন গেমের প্রতি এমন আসক্তি পছন্দ ছিল না বাবা-মায়ের। সারাক্ষণ…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা!

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধীরা। দেশের সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি চলছে। অন্য বিরোধী দলগুলির সঙ্গে সেই নিয়ে তৃণমূল আলোচনা শুরু করেছে বলে খবর। সব ঠিক থাকলে, চলতি বাজেট অধিবেশনেই মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হবে বলে জানা গিয়েছে। (SIR in Bengal)। ভোটার তালিকায় নিবিড় সংশোধন তথা SIR ঘিরে এই মুহূর্তে তরজা চরমে। নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য চরিতার্থ করতে নেমেছে, বৈধ ভোটারদের তাঁদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। গতকালই দিল্লিতে জাতীয়…

আরও পড়ুন
দেশ 

নির্বাচন কমিশন মিথ্যাবাদী, বিজেপির নির্দেশে কাজ করছে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর মন্তব্য মমতার

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশন মিথ্যাবাদী এবং বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সুচি মেরে আজ দোসরা ফেব্রুয়ারি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের দফতর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার তাদের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছেন। তাঁর ভাষায়,”এত খারাপ ব্যবহার করেছে আমাদের সঙ্গে।আমাকে অপমান করা হয়েছে। বিচার তো পেলামই না।…

আরও পড়ুন
দেশ 

বঙ্গভবনে দিল্লী পুলিশের তল্লাশি ছুটে গেলেন মমতা!

বিশেষ প্রতিনিধি : মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফের শুরু হয়ে গেল দিল্লিতে মোদী শাহের সঙ্গে মমতার লড়াই। এবার দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো বঙ্গভবনে থাকা এসআইআর আতঙ্কে মৃত পরিবারদের ঘরে তল্লাশি চালানোর। এই অভিযোগ সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যান বঙ্গভবনে। সেখানে গিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে করতে দেখা যায় মমতাকে। দিল্লি পুলিশের ‘অতিসক্রিয়তা’র প্রতিবাদে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে ‘এক কাপড়ে’ দিল্লির বাসভবন থেকে বেরিয়ে বঙ্গভবনে বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Banga Bhawan)। মুখ্যমন্ত্রী এদিন নিজের বাসভবন থেকে বেরিয়ে দিল্লি পুলিশের বিরুদ্ধে…

আরও পড়ুন
দেশ 

যুব সমাজের রোজগার নেই কৃষকদের হাল বেহাল বাজেটে কোন দিশা নেই মোদি সরকারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া রাহুলের

২০২৬ সালের বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেও বিরোধিতায় সরব বিরোধী শিবির। মোদি সরকারের এই বাজেটকে ‘অন্ধ বাজেট’ বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ‘যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল। দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত।’ বাজেট ঘোষণার পর রবিবার সোশাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হন রাহুল। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘দেশের যুবসমাজের রোজগার নেই, ম্যানুফেকচারিং লাগাতার নিচের দিকে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন, মানুষের ক্রয় ক্ষমতা লাগাতার কমছে। দেশের কৃষকদের অবস্থাও বেহাল।…

আরও পড়ুন
দেশ 

নির্মলার বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমলো? এক নজরে দেখে নিন

রবিবার সংসদে বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই নিয়ে টানা নবম বারের জন্য বাজেট বক্তৃতা করলেন তিনি। নরেন্দ্র মোদী তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয় বার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে তাঁর সরকার। বাজেট ঘোষণার আগে থেকেই ২০২৬-’২৭ আর্থিক বছরের ব্যয় বরাদ্দকে কেন্দ্র করে আমজনতা থেকে শুরু করে শিল্প সংস্থার মধ্যে চড়ছিল প্রত্যাশার পারদ। রবিবার সকাল ১১টা নাগাদ সংসদে বাজেট বক্তৃতা শুরু করেন নির্মলা। তার আগে প্রথামাফিক রাষ্ট্রপতির কাছে যান তিনি। তবে নির্মলার বাজেটে প্রত্যাশা-পতন হয়েছে। বাংলা নিয়ে যেমন বড় কোনও ঘোষণা নেই, তেমনই হতাশ…

আরও পড়ুন
দেশ 

যুব সমাজের ‘স্বপ্নের বাজেট’ : নরেন্দ্র মোদি

রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট ঘোষণা করেছেন, তার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বাজেটকে দেশের যুব সমাজের ‘স্বপ্নের বাজেট’ বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গে জানিয়েছেন, মহিলাদের উন্নয়নের স্বার্থে, কৃষি ও শিক্ষার স্বার্থে এই বাজেটে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে ভারত যে বাণিজ্যচুক্তি করছে, দেশের যুবসমাজ যাতে তার সুবিধা পেতে পারে, সে কথা মাথায় রেখেই বাজেট প্রস্তুত করা হয়েছে। নির্মলা বাজেট পেশ করার পরেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন মোদী। লিখেছেন, ‘‘১৪০ কোটি ভারতবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন এই বাজেট। দেশের সংস্কারযাত্রা এতে আরও শক্তিশালী হল। বিকশিত ভারতের রোডম্যাপ…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের প্রথম উপ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার

স্বামীর মৃত্যুর তিন দিনের মাথাতেই দলীয় সংগঠন, পরিষদীয় নেতৃত্ব এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রিত্বের গুরুদায়িত্ব এল সুনেত্রা পওয়ারের কাঁধে। এনসিপি নেতৃত্বের তরফে শুক্রবারই বার্তা দেওয়া হয়েছিল। সেই পথে হেঁটেই শনিবার দুপুরে মহারাষ্ট্রের সদ্যপ্রয়াত উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পরিষদীয় দলনেত্রী নির্বাচিত হলেন। বিকেল ৫টায় সে রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আচার্য দেবব্রতের কাছে মন্ত্রগুপ্তির শপথ নিলেন তিনি। সুনেত্রাকে আনুষ্ঠানিক ভাবে নেতা নির্বাচিত করার জন্য শনিবার সকালেই এনসিপি পরিষদয়ীয় দলে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে যোগ দিতে মুম্বইয়ে পৌঁছে গিয়েছেন এনসিপির বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যেরা। বিধানসভা ভবনে আয়োজিত বৈঠকে সর্বসম্মত ভাবে পরিষদীয়…

আরও পড়ুন
দেশ 

রাহুলের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শশীর!

বাংলার জনরব ডেস্ক : শশী থারুর কংগ্রেস ত্যাগ করছেন না তিনি কংগ্রেসের ছিলেন এবং কংগ্রেসেই থাকবেন আসন্ন কেরল বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে নামবেন। আজ শুক্রবার রীতিমতো সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেছেন কংগ্রেসের চারবারের সাংসদ। গতকাল বৃহস্পতিবার হঠাৎই তিরঅনন্তপুরমের চারবারের সাংসদ শশী থারুর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শুক্রবার শশীকে (Shashi Tharoor) বলতে শোনা গিয়েছে, ”আমি কংগ্রেসেই আছি। অন্য কোত্থাও যাচ্ছি না। কেরলের প্রচারের অংশ হব এবং ইউডিএফের জয়ের জন্য কাজ করব। কেরলের আগামী বিধানসভা…

আরও পড়ুন
দেশ 

ইউজিসির নয়াবিধির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট!

দেশজোড়া বিতর্কের আবহে শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণবৈষম্য রোধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রণীত নয়া বিধির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, আদালত অবিলম্বে হস্তক্ষেপ না করলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি, আরও বিভাজন সৃষ্টি হতে পারে সমাজে। এই যুক্তি দেখিয়ে আপাতত ইউজিসি-র নির্দেশিকা পুনরায় খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে আদালত। এ বিষয়ে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ২০১২ সালের পুরনো বিধিই বহাল থাকবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে জাতিগত বৈষম্য রোধ করতে ইউজিসি-র আনা ‘প্রোমোশন…

আরও পড়ুন