দেশ 

নির্বাচন কমিশন মিথ্যাবাদী, বিজেপির নির্দেশে কাজ করছে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর মন্তব্য মমতার

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন কমিশন মিথ্যাবাদী এবং বিজেপির নির্দেশে কাজ করছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত সুচি মেরে আজ দোসরা ফেব্রুয়ারি দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দফতরে প্রধান নির্বাচন কমিশন সহ অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষ হওয়ার পর নির্বাচন কমিশনের দফতর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনার তাদের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেছেন। তাঁর ভাষায়,”এত খারাপ ব্যবহার করেছে আমাদের সঙ্গে।আমাকে অপমান করা হয়েছে। বিচার তো পেলামই না। অবিচারের খেলা চলছে। ৬টা চিঠি দিলাম। একটারও জবাব পাইনি। আমরা লোকের হয়রানির কথা জানিয়েছি। আর কমিশন বলেছে যা করেছি বেশ করেছি।”

Advertisement

তিনি আরো বলেন,এআই দিয়ে নাম বাদ দিচ্ছে। ৫৮ লাখ লোকের নাম কেটেছে। ভোটের ৩ মাস আগে এসআইআর। বাংলাকে টার্গেট করছে। অসমে এসআইআর হয়নি কেন? যদি এসআইআর করতেই হত ২০০২ সাল থেকে কেন করেননি?কমিশনকে ‘মিথ্যেবাদী, উদ্ধত’ তোপ মমতার।আমার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জী লিখলে ডাকবে? মেয়েদের বিয়ের পর পদবি বদলে যায়। পদবি, বানান বিভ্রাটে অযথা হয়রানি। আগে কতজন হাসপাতালে জন্মাত? আমি এত বছর রাজনীতি করেছি, এমন কমিশন দেখিনি।

অগণতান্ত্রিকভাবে এসআইআর করা হচ্ছে বাংলায়। আধার, রেশন, ভোটার কার্ড। কার্ডের মালা হয়ে গিয়েছে। তিনি আর অভিযোগ করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশও মানছে না কমিশন।অমর্ত্য সেনদের বিনা কারণে ডাকছে কমিশন।সিইসিকে বয়কট করলাম। মমতার অভিযোগ ৬ মাস ধরে সরকার কে হাইজ্যাক করে নিয়েছে নির্বাচন কমিশন সরকারের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে। কোন কাজ করতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। ডেপুটি নির্বাচন কমিশনার সীমা খান্নাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে সীমা খান্না বিজেপির আইটি কাজে লাগিয়ে ৫৮ লোকের ৫৮ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। দলের সঙ্গে আলোচনা করে আগামীকালের পরেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। একই সঙ্গে তিনি বলেন আমরা নির্বাচন কমিশনকে বয়কট করছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ