আমাদের অপমান অসম্মান করা হয়েছে এমন অহংকারী নির্বাচন কমিশন দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলার জনরব ডেস্ক : সোমবার নির্ধারিত সময়ে বৈঠক শুরু হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ওয়ার ২ কমিশনারের সঙ্গে মমতার বৈঠক হয়। এই বৈঠক শুরুর প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা থেকে যাওয়া এস আই আর এর ক্ষতিগ্রস্ত কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। তারপর মমতা বলেন, ‘‘যাঁরা হিন্দু-মুসলমান করেন বুঝতে পারছেন? এখানে দু’জন মুসলিম রয়েছেন। ক’জন হিন্দু?’’
কমিশন থেকে বেরিয়ে মমতার প্রশ্ন, ‘‘সীমা খন্না কে? নির্বাচন কমিশনের কেউ নন। বিজেপির আইটি সেলের। ৫৮ লক্ষকে বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু কমিশন প্রশ্নও করেনি।’’

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছেন, নির্বাচন সদন থেকে বেরিয়ে এমনই জানালেন মমতা। তাঁর কথায়, ‘‘আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।’’
কমিশনকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ মমতার। তাঁর দাবি, ‘‘ওঁদের বলেছি আমরা আপনাদের কুর্সিকে সম্মান করি। কারও জন্য কুর্সি চিরন্তন নয়।’’ মমতার প্রশ্ন, ‘‘কেন বাংলাকে নিশানা করা হচ্ছে?’’
এক ঘণ্টার বেশি সময় নির্বাচন সদনে বৈঠক করেন মমতারা। বৈঠক শেষে নির্বাচন সদন থেকে বেরিয়ে আবার কমিশনের বিরুদ্ধে সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘‘আমি অনেক দিন দিল্লিতে রাজনীতি করেছি। মন্ত্রীও ছিলাম। কিন্তু এত দিনে এমন অহঙ্কারী নির্বাচন কমিশন দেখিনি।’’ মমতার অভিযোগ, বিজেপির ইশারায় কাজ করছে কমিশন।

