দেশ 

অবতরণের সময় ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান

আবার ভয়াবহ বিমান দুর্ঘটনা মহারাষ্ট্রের বারামতিতে। মুম্বই থেকে বারামতি যাচ্ছিল বিমানটি। এই  বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। তিনিও দুর্ঘটনার কবলে পড়েছেন বলে জানা গেছে। জানা যাচ্ছে, বুধবার সকালে বারামতিতে অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি।ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, বিমানটি দাউদাউ করে জ্বলছে। আগুন নেবানোর চেষ্টা করছে দমকল। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও। দুর্ঘটনাস্থলে চলছে উদ্ধারকাজ। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি।

আরও পড়ুন
দেশ 

ভয়ংকর তুষার ঝড়ে বিধ্বস্ত জম্মু-কাশ্মীর!

বাংলার জনরব ডেস্ক : ভয়ংকর তুষার ঝড়ে জম্মু-কাশ্মীরের প্রখ্যাত পর্যটন কেন্দ্র সোমবার্গের একটি রিসোর্ট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে হঠাৎ তীব্র গতিতে চলে এই এলাকায় তুষারঝড় আর তাতেই ধুয়ে মুছে সাফ হয়ে যায় জম্মু-কাশ্মীরের এই রিসোর্ট। তবে স্বস্তির বিষয় একটাই, প্রশাসন সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কাশ্মীর উপত্যকায় লাগাতার কয়েকদিন ধরে ভারী তুষারপাত চলছেই। জনজীবন আগে থেকেই বিপর্যস্ত। বারবার সতর্কতা জারি করা হচ্ছে। তাই সম্ভবত এই রিসর্টে পর্যটক ছিল না। মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় রাত প্রায় ১০:১২ মিনিটে আসে…

আরও পড়ুন
দেশ 

বিরিয়ানিতে ঘুমের ওষুধ মিশিয়ে অভিনব কায়দায় স্বামীকে খুন স্ত্রীর, অন্ধ্রপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য দেশজুড়ে

বাংলার জনরব ডেস্ক : ভালো করে বিরিয়ানি রান্না করেছিলেন আর সেই বিরিয়ানিতে কুড়িটা ঘুমের ওষুধ মিশিয়েছিলেন যাতে স্বামী তাকে ঘুমিয়ে পড়ে বা আচ্ছন্ন হয়ে পড়ে। স্ত্রীর পরিকল্পনা মত বিশ্বাস করে স্বামী ওই বিরিয়ানি ভালোভাবে খেয়েছিল তারপরে আচ্ছন্ন হয়ে পড়ে এবং শ্বাস রোধ করে স্বামীকে খুন করেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে অন্ধপ্রদেশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি রাতে। নিহত যুবকের নাম লোকম শিবনাগরাজু। প্রতিবেশীদের দাবি, গত কয়েক মাস ধরে লক্কারাজু নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন লোকমের স্ত্রী লক্ষ্মী। সেই সম্পর্কের কথা কোনও ভাবে জানতে পেরে…

আরও পড়ুন
দেশ 

জেলেই প্রেম!খুনের মামলায় অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই বন্দিকে বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত

বাংলার জনরব ডেস্ক : খুনের মামলায় অভিযুক্ত হয়ে যাবজ্জীবন হয়ে রাজস্থানের একই জেলে বন্দী ছিলেন দুই ছেলেমেয়ে। একজনের বয়স ৩১ বছর নাম প্রিয়া শেঠ অন্যজনের নাম হনুমান প্রসাদ বয়স ২৯। জেলের মধ্যেই দুজনের মধ্যে প্রেম তারপর এই বন্দী যুগল এক সূত্রে নিজেদের জীবনকে গেঁথে বৈবাহিক জীবন পেতে চেয়েছিল সেই অনুসারে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল দুজনে। রাজস্থানের জেলে বন্দি এই দুই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে প্যারোলে মুক্তি দিলো জয়পুরের আদালত। আজ শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা। আর বিয়ের পর ১৫ দিন জেলের বাইরে থাকবে সেই মতো আদালত প্যারোলে মুক্তি দিয়েছে। উভয়েই…

আরও পড়ুন
দেশ 

১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমারকে বেকসুর খালাস দিল দিল্লির আদালত

১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় দিল্লির জনকপুরী ও বিকাশপুরীতে দু’টি খুনের মামলায় বেকসুর খালাস পেলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের বিচারপতি দিগ বিনয় কুমার এই নির্দেশ দিয়েছেন। প্রাথমিক ভাবে মৌখিক নির্দেশ দেন তিনি। পূর্ণাঙ্গ রায়টি এখনও জনসমক্ষে আসেনি। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর ১৯৮৪ সালে কার্যত শিখনিধন যজ্ঞ চলেছিল দেশে। সেই অশান্তি চলাকালীন ১ নভেম্বর সরস্বতী বিহারে যশবন্ত সিং নামের এক ব্যক্তি ও তাঁর পুত্র তরুণদীপ সিংকে খুনের ঘটনায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের নাম জড়ায়। সেইসময় দিল্লির রাজনগরেরই সাংসদ ছিলেন সজ্জন কুমার। প্রাথমিক ভাবে পাঞ্জাবি বাগ…

আরও পড়ুন
দেশ 

সরস্বতী পুজো ও জুম্মার নমাজ দুইই হবে শুক্রে, মধ্যপ্রদেশের ভোজশালা নিয়ে নির্দেশ শীর্ষ আদালতের

জ্ঞানবাপী বিতর্কের মাঝেই শিরোনামে মধ্যপ্রদেশের ভোজশালা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, শুক্রবার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায় নিজের নিজের ধর্মীয় উপাসনা করতে পারবেন বিতর্কিত ওই দরগা চত্বরে। অর্থাৎ, আগামিকাল সরস্বতী পুজো এবং জুম্মার নমাজ দুই হবে ভোজশালায়। সুপ্রিম নির্দেশে এর জন্য উপযুক্ত ব্যবস্থা নেবে প্রশাসন। সুপ্রিম কোর্ট নির্দেশে দিয়েছে, দুপুর ১টা থেকে ৩টে অবধি একটি নির্দিষ্ট স্থানে জুম্মার নমাজ পাঠ করবেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। এর পর তারা বিতর্কিত জায়গা ছেড়ে চলে যাবেন। একই ভাবে সরস্বতী পুজোর অনুষ্ঠান সমাপ্ত হলে ভোজশালার বিতর্কিত স্থান থেকে চলে যাবেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। উল্লেখ্য,…

আরও পড়ুন
দেশ 

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়৷ বিজেপিকে আটকাতে MNS এর সঙ্গে জোট শিন্ডের

মহারাষ্ট্রের রাজনীতিতে নয়া মোড়৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদ দখলে রাখতে একনাথ শিন্ডের শিবসেনাকে সমর্থন করল রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)৷ বিজেপি যাতে মেয়র পদ দখল করতে না পারে, সেই জন্যই জোট বাঁধলেন রাজ এবং একনাথ৷ মহারাষ্ট্রের পুরভোটে দীর্ঘদিন পর একজোট হয়ে লড়েছিলেন উদ্ধব এবং রাজ ঠাকরে৷ যদিও একনাথ শিন্ডের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে উদ্ধবকে ফের ধাক্কা দিলেন রাজ্য ৷ কল্যাণ- ডোমবিভলি মিউনিসিপ্যাল কর্পোরেশনে মোট ১২২টি আসন রয়েছে৷ তার মধ্যে শিন্ডের শিবসেনা সর্বাধিক ৫৩টি আসনে জয়ী হয়েছে৷ ৫০টি আসন পেয়ে দু নম্বরে রয়েছে বিজেপি৷ উদ্ধব ঠাকরের শিবসেনা…

আরও পড়ুন
দেশ 

কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজ্য তদন্ত করতে পারে অনুমতি ছাড়াই নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে  দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য তদন্ত করতে পারে। সেজন্য আলাদা করে কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাৎপর্যপূর্ণ রায়ে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে একাধিক রাজ্যের সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের রাজনৈতিক টানাপোড়েন চলছে। সেই প্রেক্ষিতে এই রায় বেশ তাৎপর্যপূর্ণ। মূল মামলাটি রাজস্থানের। সে রাজ্যের এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে রাজস্থানের সীমানায় কেন্দ্রের প্রকল্পেই দুর্নীতির অভিযোগ উঠেছিল। ওই আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করছে রাজস্থান পুলিশ। চার্জশিটও পেশ করা হয়েছে। নবল কিশোর মীনা নামের ওই আধিকারিকের দাবি ছিল, তিনি…

আরও পড়ুন
দেশ 

পাচার হওয়া থেকে দেড় হাজার শিশুকে উদ্ধার করে রেলের সর্বোচ্চ পুরস্কার পেলেন আরপিএফ অফিসার চন্দনা সিংহ!

বাংলার জনরব ডেস্ক :  পাচার থেকে দেড় হাজার শিশুকে উদ্ধার করে রেলে সর্বোচ্চ সম্মান পেলেন উত্তরপ্রদেশের আরপিএফ অফিসার চন্দনা সিংহ। তিনি স্টেশন থেকে নিখোঁজ হয়ে যাওয়া শিশুদের উপরে কয়েকবছর ধরে কাজ করছিলেন এ পর্যন্ত দেড় হাজারের বেশি শিশুকে উদ্ধার করতে সমর্থ হয়েছে। জানা গিয়েছে, চন্দনার তৈরি দল শিশুপাচারের বেশ কয়েকটি চক্রের হদিস দিয়েছে। এমনকি সেই চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপও করেছেন চন্দনা। তিনি নিজে ১৫২টি শিশুকে পাচার হওয়ার হাত থেকে উদ্ধার করেছেন। তাঁর এই কাজের জন্য রেলের তরফে ‘অতি বিশিষ্ট রেল সেবা’ পুরস্কার দেওয়া হয়েছে। লখনউয়ের চারবাগ স্টেশন থেকে চন্দনার এই…

আরও পড়ুন
দেশ 

বোমাতঙ্কের কারণে দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে লখনউয়ে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার পথে ইন্ডিগো সংস্থার বিমানের জরুরি অবতরণ লখনউয়ে। বোমাতঙ্কের কারণে রবিবার সকালে লখনউয়ে জরুরি ইন্দিগো বিমানটি অবতরণ করে বলে জানা গেছে,তাতে ২৩৮ জন যাত্রী ছিল। লখনউয়ের এসিপি (অ্যাসিসট্যান্ট কমিশনার) রজনীশ বর্মা জানিয়েছেন, বিমানের শৌচালয়ে একটি টিস্যু পেপার মেলে, যাতে লেখা ছিল, ‘বিমানে বোমা রয়েছে’। তা দেখার পরে আতঙ্ক ছড়ায় বিমানে। দিল্লি থেকে বাগডোগরা যাওয়ার সময়ে মাঝ-আকাশে সেই টিস্যু কাগজ উদ্ধার হয়। বিমানটিকে তড়িঘড়ি লখনউ বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয় সেটিকে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এসিপি বর্মা জানিয়েছেন, বিমানে শুরু হয় তল্লাশি। লখনউ…

আরও পড়ুন